ভারতের এশিয়া কাপের দলে নেই কোহলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 September 2018

ভারতের এশিয়া কাপের দলে নেই কোহলি

ভারতের এশিয়া কাপের দলে নেই কোহলি
অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। অধিনায়ক কোহলিকে ছাড়াই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর কোহলির বদলে রোহিত শার্মাকে অধিনায়ক করে ১৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বিসিসিআই নির্বাচকমন্ডলী।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম আগেই ইঙ্গিত দিয়েছিল, এশিয়া কাপে কোহলিকে বিশ্রাম দিতে পারেন টিম ম্যানেজমেন্ট। আর এর কারণ টানা খেলার ধকল। কেননা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের নির্ধারিত শেষ দিন ১১ সেপ্টেম্বর। এর চার দিন পর ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।
এশিয়া কাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। এরপর যাবে অস্ট্রেলিয়া। তাই উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজকে গুরুত্ব দিয়ে এশিয়া কাপে বিশ্রাম চেয়েছিলেন কোহলি।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপে দুটি গ্রুপে ভাগ হয়ে মোট ছয়টি দল অংশ নেবে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাছাইপর্ব থেকে উঠে আসা একটি দল। ‘বি’ গ্রুপের তিন দল—আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
এশিয়া কাপে ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, অম্বতি রাইড়ু, মণীশ পাণ্ডে, কেদার যাদব, এম এস ধোনি (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অক্ষয় প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহ।

No comments:

Post a Comment

Post Top Ad