ওই মহিলা ও তাঁর মুসলিম বন্ধু দু'জনেই মেডিকেল কলেজের পড়ুয়া। রবিবার তাঁদের ঘরে একদল লোক জোর করে ঢুকে পড়ে। তাঁদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। এরপর ওই যুগলকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখানেই ঘটনার শেষ নয়, পুলিশের গাড়িতে মহিলাকে চড়-থাপ্পড় মারেন তিন পুলিশ কর্মী। এত হিন্দু থাকতে একজন মুসলিমকে সে কেন বেছে নিয়েছে, সেজন্য তাঁকে অপমানও করেন এক পুলিশ কর্মী। পুরো ঘটনাটির ভিডিয়োটি ভাইরাল হয়েছে। ভিডিয়োটি সামনে আসতেই অভিযুক্ত চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা পুলিশ কনস্টেবলও রয়েছে।
সূত্রঃ ইনাডু

No comments:
Post a Comment