সানিকে টপকে প্রিয়াঙ্কা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 11 September 2018

সানিকে টপকে প্রিয়াঙ্কা

সানিকে টপকে প্রিয়াঙ্কা
বছর ঘুরে আবারও অনুষ্ঠিত হল টাইমস অফ ইন্ডিয়ার জরিপ ‘ইন্ডিয়াস মোস্ট ডিজায়রেবল’। এ জরিপে ভারতের বহুল আকাঙ্ক্ষিত নারীদের তালিকায় এবার শীর্ষে উঠে এসেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
পেছনে ফেলেছেন গত বছরের বিজয়ী সানি লিওনকে। ২০১৫ সালের সেরা ৫০ জন আকাঙ্ক্ষিত নারীর জরিপে এবার ভোট এসেছে ২১ লাখ ৩৫ হাজার। এই তালিকায় প্রথম হয়েছেন প্রিয়াঙ্কা।
গতবার যার অবস্থান ছিল ৬ নম্বরে। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র নায়িকা হওয়ার পর পিপলস চয়েজ অ্যাওয়ার্ড ও পদ্মভূষণ পুরস্কার জয়, অস্কারের মঞ্চে পদার্পণ, টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা এবং মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে নৈশভোজের কারণে পিসির বৃহস্পতি এখন তুঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad