প্রতীকী ছবি
থানায় ঢুকে নারী হেড কনস্টেবলকে ধর্ষণ করল দুই দুর্বৃত্ত। সেই সঙ্গে এ ব্যাপারে অভিযোগ দায়ের করলে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পরে নির্যাতিতা পুলিশ কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নির্যাতিতার মেডিকেল পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। ভারতের পাওয়ালে এ ঘটনা ঘটে।
সেই পুলিশ স্টেশন ইনচার্জ কমলা দেবী জানিয়েছেন, নির্যাতিতা জানিয়েছেন- অলভলপুরের বাসিন্দা যোগেন্দ্র মিন্টো গত চার বছর ধরে তাঁকে ধর্ষণ করেছে। কাউকে জানালে বার বার প্রাণে মারার হুমকি দেয়। এমনকী তাঁর পরিবারের লোকেদেরও হেনস্থা করা শুরু করেন। ২০১৪ সালে মহেন্দ্রগড়ে নির্যাতিতা কনস্টেবল যখন কর্তব্যরত ছিলেন তখন যোগেন্দ্রর সঙ্গে পরিচয় হয়।
পালওয়ালে নির্যাতিতা যখন বদলি হয়ে চলে আসেন, যোগেন্দ্ররের দাদা তোশরাজ তাঁকে ছুরি দেখিয়ে নারী থানায় ধর্ষণ করে। তারপরেই অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
No comments:
Post a Comment