শুক্রবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সময় বিকেল ৫টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে দলের অবস্থা, পরিকল্পনা, ভাবনা সব কিছু নিয়ে কথা বলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। সেখানে রীতিমতো কথা বলতে থাকেন বাংলাদেশের পক্ষ নিয়েই। তার প্রতিটা জবাবেই যেন ছিল প্রতিপক্ষকে সমীহ করার চেয়ে বেশি কিছু।
তিনি বলেন, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে পাকিস্তানকে হারিয়ে এসেছে। তারা যেমন খেলেছে তাতে কুর্নিশ জানাতে হয় বরং বাংলাদেশই এই মুহূর্তে বেটার দল। আমি জানি না আপনারা কীভাবে দেখেন, প্রতিপক্ষ হিসেবে তারা কিন্তু খুব চ্যালেঞ্জিং।
এসময় ধাওয়ান আরও জানান, যে বাংলাদেশ দল বর্তমানে চাপের মুখে লড়াই করতে শিখে গেছে। যা কিনা ক্রিকেটের জন্যও ভালো দিক।
তিনি বলেন, কথার চেয়ে কাজে দেখিয়ে দেয়া ভালো। এদিকটাতেই এখন এগিয়ে গেছে বাংলাদেশ। তারা যে উন্নতি করেছে সেটা তারা নিজেদের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করে চলেছে। তাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে যারা খেলাটা খুব ভালো বোঝে। তারা খেলার কৌশন জানে, চাপের মুখ থেকে বেরিয়ে আসতে জানে। তারা এখন আর বড় দলের বিপক্ষে ভয় পায় না।
No comments:
Post a Comment