মিলনে মহিলারাই দক্ষ পথপ্রদর্শক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 September 2018

মিলনে মহিলারাই দক্ষ পথপ্রদর্শক

মিলনে মহিলারাই দক্ষ পথপ্রদর্শক
১৫ শতাংশ মহিলারই যৌন মিলন নিয়ে কোনও ধারণাই নেই, শরীরের খিদে ও মনের খিদের চেহারাটা চিনুন, আর নিজের উপর বিশ্বাস রাখুন। জানেন কি যৌন মিলনের খেলায় সঙ্গিনী হতে পারেন দক্ষ পথপ্রদর্শক? কী ভাবে? জেনে নিন। যৌন মিলনের খেলায় মেতে ওঠার আগে সঙ্গিনীরা মাথায় রাখুন এই বিষয়গুলি— 
১) নিজের শরীরটাকে ভাল করে জানুন, মাথায় রাখবেন আপনার একটা নিজস্ব সত্ত্বা আছে। 
২) কী ধরনের ব্যক্তিত্বের অধিকারী আপনি? জানতে নিজেকে নিয়ে ভাবুন। কী ধরনের যৌন জীবন আপনি চান? ভাল করে সেটা ভাবুন, কারণ ১৫ শতাংশ মহিলারই যৌন মিলন নিযে কোনও ধারণাই নেই, ৩০ শতাংশ
মহিলা যৌন মিলনে তখনই ইচ্ছুক হন যখন তাঁরা চুমু খাওয়ার বা কোনও ধরনের উত্তেজক দৃশ্য দেখেন। বাকি মহিলারা এই দুই ধারাই মাথায় নিয়ে চলেন। ঠিক করে ভাবুন এর মধ্যে আপনি কোন ধারায় পড়েন?
৩) নিজেকে সুস্থ ও সবল রাখুন, যৌন মিলনে যাতে ভয় না পান তার জন্য মানসিকভাবে মজবুত থাকুন।
৪) সারাক্ষণ উদ্বেগে থাকা ভাল কাজ নয়, উদ্বেগের জন্যই ৯০ শতাংশ মহিলা যৌন মিলনে তৃপ্ত হতে পারেন না।
৫) কী ধরনের জিনিস দেখলে বা করলে আপনার মধ্যে যৌন উত্তেজনা তৈরি হয়, সেটা বোঝার চেষ্টা করুন।
৬) যৌন মিলনের কোন সুখানুভূতিতে আপনি নিজেকে নিয়ে যেতে চান? তৃপ্তিদায়ক যৌন মিলনের জন্য এটা বোঝা আবশ্যিক। 
৭) আপনার শরীরের খিদে ও মনের খিদের চেহারাটা চিনুন, দু’টি যদি আলাদা ধারার হয় তাহলে তার মধ্যে পার্থক্য খুঁজে বের করুন।
৮) কোন সময়ে যৌন মিলনের ফ্যান্টাসি আপনার মধ্যে চেপে বসছে, সেই সময়টাকে ঠিক করুন।
৯) অধিকাংশ মানুষই মনে করেন যৌন মিলন হবে একদম নিরুদ্বেগ, প্রবল আবেগ নির্ভর ও ভদ্রমূলক উত্তেজনায় ভরপুর, তাই নিজের যৌন খেলার ফর্মূলাটাকে ঠিক করে ছকে নিন। 
১০) উদ্দাম যৌন খেলায় মাততে কোনও শর্ত মাথায় রাখবেন না। 
১১) উত্তেজক বই ও ছবি দেখে যৌন মিলনের পদ্ধতি নকল করবেন না। 
১২) উদ্দাম যৌন মিলনে মাতলে শরীর খারাপ হবে, এমন কোনও ধারণার বশবর্তী হবেন না।
১৩) ছোটবেলা থেকে যৌনতা নিয়ে যে বিতর্কিত কথা শুনে এসেছেন তা বর্জন করুন।
১৪) যৌন মিলনের খেলায় কোথায় আপনি পিছিয়ে সেটা মাথায় রাখাটাও জরুরি।
১৫) যৌন মিলনের সময় নিজের চেহারা, ওজন নিয়ে বেশি ভাববেন না। আর নিজের উপর বিশ্বাস রাখুন, যৌন মিলনের তৃপ্তিতে আপনিই পারেন আপনার সঙ্গীকে সুখে ভরিয়ে দিতে।

No comments:

Post a Comment

Post Top Ad