‘কথায় নয়, পারফরম্যান্স দিয়েই সেরা দল বিচার করা হয়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

‘কথায় নয়, পারফরম্যান্স দিয়েই সেরা দল বিচার করা হয়’

মঈন আলীর স্পিনেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। সাউদাম্পটন টেস্টে ভারতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ট্রফি জিতে নিল ইংলিশরা। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পান ডানহাতি স্পিনার মঈন আলী।
অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে থেকে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী দাবি করে আসছিলেন, এটাই ভারতের সর্বকালের সেরা বিদেশ সফরকারী দল।কিন্তু সাম্প্রতিককালে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া এশিয়ার বাইরে টেস্ট সিরিজ জয়ের নজির নেই কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের৷
ওয়েস্ট ইন্ডিজে কোহলির ভারত টেস্ট সিরিজ জিতে আসে অনিল কুম্বলের কোচিংয়ে৷ শাস্ত্রী টিম ডিরেক্টর থাকাকালীন অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ হেরেছে ভারত৷ পরে শাস্ত্রীর কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা ও চলতি ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলে টিম ইন্ডিয়া৷ প্রোটিয়া সফরের মতো ইংল্যান্ডেও ইতিমধ্যেই সিরিজ হেরে বসে রয়েছে কোহলিরা৷
এই অবস্থায় শাস্ত্রীর বুক ফোলানো ফাঁকা আওয়াজের বিরুদ্ধে সরব হলেন বীরেন্দ্র শেবাগ৷ তিনি জানান, মাঠের পারফরম্যান্স দিয়েই সেরা বিদেশ সফরকারী দলের বিচার করা হয়৷ মাঠের বাইরে বসে বড়বড় কথা বললেই সেরা দল হওয়া যায় না৷
শেবাগের কথায়, বিদেশ সফরে কোন দল সেরা, তা বিচার করা হয় মাঠের পারফরম্যান্স দিয়েই৷ ড্রেসিংরুমে বসে নিজেদের সেরা বললেই সেরা হওয়া যায় না৷ কেউ চাইলে নিজের ইচ্ছে মতো যা খুশি বলতে পারে৷ যতক্ষণ না ব্যাট কথা বলছে, কোনও দল কখনই সেরা সফরকারী দল হতে পারে না৷

No comments:

Post a Comment

Post Top Ad