কোহলি নির্ভরতার কারণেই সিরিজ হেরেছে ভারত: গাভাস্কার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

কোহলি নির্ভরতার কারণেই সিরিজ হেরেছে ভারত: গাভাস্কার

মঈন আলীর স্পিনেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। সাউদাম্পটন টেস্টে ভারতের বিপক্ষে ৬০ রানের জয় পায় ইংলিশরা। এই জয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ট্রফি জিতে নিল ইংলিশরা। এই হারে বেশ হতাশ দেশের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। ব্রিটিশদের কাছে সিরিজ হারের পেছনে ক্যাপ্টেন কোহলির কোনও দোষ দেখছেন না তিনি।

স্পষ্ট জানান, প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার।সুনীল গাভাস্কারের মতে, সিরিজে ভারত জেতার মত অবস্থায় ছিল শুধুমাত্র কোহলির জন্যই। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য কোহলিকে সিরিজ হেরে দেশে ফিরতে হবে। অতিরিক্ত কোহলি নির্ভরতার জন্যই ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারতে হয়েছে ভারতকে।
সাউদাম্পটনে ইংল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, যখন পাঁচজন স্পেশালিস্ট ব্যাটসম্যান নিয়ে এমন একটা পরিবেশে খেলতে হয়, তখন কোনও একজন ব্যাটসম্যানের ওপর দল বেশি নির্ভর করে সেটাই স্বাভাবিক। কোহলির সেঞ্চুরির দিকেই তাকিয়ে ছিল দল। কিন্তু মনে রাখতে হবে, কোহলিও একজন মানুষ। একজন মানুষ প্রতিদিন সফল হয় না। প্রতিদিন একা জিতিয়ে আনতে পারে না।
এজবাস্টনে প্রথম টেস্টেও কোহলি যতক্ষণ ক্রিজে ছিল, ততক্ষণ মনে হচ্ছিল ভারত জিতবে। কিন্তু কোহলি আউট হতেই সব শেষ। এজবাস্টন এবং ট্রেন্ট ব্রিজ দুটি টেস্টেই কোহলি দুই ইনিংস মিলিয়ে ২০০ রান করে করেন।
চলতি সিরিজে চার টেস্টে বিরাট কোহলির মোট রান ৫৪৪। ব্যাটিং গড় ৬৮। দুটি সেঞ্চুরির পাশাপাশি করেছেন তিনটি হাফসেঞ্চুরিও। গাভাসকরের বক্তব্য কোনও একজন ক্রিকেটারের ওপর এতটা নির্ভর একটা দল পুরো সিরিজটা জিততে পারে না।

No comments:

Post a Comment

Post Top Ad