নগ্ন বিয়ের বর-কনে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 5 September 2018

নগ্ন বিয়ের বর-কনে

নগ্ন বিয়ের বর-কনে আটক
বিয়ে করতে গেলেই পুলিশে ধরবে, এমন কোনো কথা নেই। তবে বিয়ের বর-কনে যদি ন্যাংটো হয়ে রাস্তায় নামেন, তাহলে তো পুলিশের আর কিছুই করার থাকে না। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের সিটি হলে।
জানা যায়, বরের নাম জেমস স্মিথ। তার বয়স ২০। আর কনে ৪৪ বছর বয়সী জিপসি টাউব। তারা দুজনে সিটি হলের এক গির্জায় বিয়ে করতে গিয়েছিলেন। বিয়ে পড়াচ্ছিলেন গির্জার এক পাদ্রি।
সবকিছু ঠিক আছে। কিন্তু বর-কনে দুজনেই যে উলঙ্গ! বরের মাথায় নেই কোনো পাগড়ি, গায়ে নেই শেরোয়ানি। আর নববধূর মাথায় কেবল একটি সাদা রুমাল। এমন উলঙ্গ অবস্থাতেই বিয়ে করতে আসেন তারা!
ওই অবস্থায় বিয়ে পড়ানোও শেষ হয় তাদের। স্বামী-স্ত্রী হিসেবে ঘোষণাও করেন পাদ্রি। এরপর নিয়মানুযায়ী তাদের চুমু খেতে বলেন। কিন্তু ওই সময়ই নবদম্পতি করে বসেন আশ্চর্য এক কাণ্ড। দৌড়ে তারা নেমে পড়েন শহরের জনবহুল রাস্তায়। উলঙ্গ অবস্থায় নাচতে শুরু করেন রাস্তারই মাঝখানে।
ভিড় জমে যায় লোকজনের। কেউ ছবি তুলছেন। কেউ হাসছেন। কেউ কৌতূহল নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছেন উলঙ্গ নবদম্পতির নাচ।
এমন সময়ই বাদ সাধে বেরসিক পুলিশ। কম্বল এনে প্রথমেই তাদের শরীর ঢাকা হয়। এরপর আটক করে নিয়ে যাওয়া হয় তাদের।
নববধূর এমন অদ্ভূত কাণ্ডের মূল কারণ জানা যায় এরপরই। আসলে সান ফ্রান্সিসকো শহরে নগ্নতাবিরোধী আইন করার প্রতিবাদেই এই অদ্ভূত বিয়ের আয়োজন করেছিলেন তারা। আর তাদের এ বিয়েতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সান ফ্রান্সিসকো শহরের শেরিফের সহকারীরাও।
বিয়ের অনুষ্ঠানে নগ্নতা অধিকার বিষয়ক আন্দোলনের নেত্রী জিপসি টাউব বলেন, আমরা নগ্নতাবিরোধী আইনের প্রতিবাদ জানাতেই এভাবে নগ্ন হয়ে বিয়ে করতে এসেছি। আমরা জানি এ শহরের লোকজন আমাদের পক্ষে রয়েছেন।

উল্লেখ্য, সান ফ্রান্সিসকোর আদালত ২০১২ সালে সেখানকার রাস্তায় নগ্ন হয়ে চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। শহরের নগ্নতাবাদীরা এ আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad