ওয়েব থ্রিলার নিয়ে আসছেন পাওলি দাম - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ওয়েব থ্রিলার নিয়ে আসছেন পাওলি দাম


ট্রেন্ড এখন ওয়েব সিরিজের। বলিউড সুপারস্টার সাইফ থেকে নওয়াজউদ্দিন- অনেকেই এখন নতুন আসা এই ধারায় গা ভাসিয়েছেন। শোনা যাচ্ছে আমির খানের নামও। তবে এ তো গেল বলিউডের কথা। বাদ নেই কলকাতা ফিল্ম পাড়া, নতুন এই ট্রেন্ডের সাথে তাল মিলিয়েছে টলিউডও। রাইমা থেকে প্রিয়াঙ্কা, অপরাজিতা, স্বস্তিকা- এসেছেন অনেকেই। সেই তালিকায় এবার শোনা যাচ্ছে পাওলি দামের নাম।
টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, বেশ বড় মাপের ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে পাওলিকে।চলতি বছর একটি জাতীয় ওয়েব পোর্টাল লঞ্চ করা হয়। যেখানে এখন দারুণ চলছে ‘করণজিৎ কউর’, সানি লিওনের বায়োপিক। সেখানেই নতুন কাহিনি নিয়ে আসছেন পাওলি। জানা গেছে, টলিউডসহ বলিউডের পরিচিত মুখ পাওলিকে বেছে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য। যদিও ওয়েব সিরিজের মূল গল্প হবে বাংলায়। কিন্তু ভার্বিং হবে আরো পাঁচটি ভাষায়।
তবে চমকের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নাকি ১৫ দিন শুটিং করে ফেলেছেন পাওলি। তা-ও আবার কলকাতা শহরের তারাতলা খিদিরপুরের মতো লোকেশনে। কিন্তু টের পায়নি কাকপক্ষীও।
কিন্তু এ তো গেল পাওলির ওয়েব সিরিজে অভিনয়ের খবর। কিন্তু সিরিজের গল্প কি? কাহিনির স্বাদ থ্রিলার। যেখানে এক নিম্ন মধ্যবিত্ত সিঙ্গল মাদারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পাওলিকে। চিত্রনাট্যটি একদিনের। নাম ‘কালী’। পূজার কিছুদিন পরেই ওয়েবের পর্দায় মুক্তি পাবে ‘কালী’। ততদিন অপেক্ষা…..

No comments:

Post a Comment

Post Top Ad