এবার ছেলের বাবা হলেন শাহিদ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

এবার ছেলের বাবা হলেন শাহিদ!

মেয়ের পর কোলে এলো ছেলে
মুম্বাই, ০৬ সেপ্টেম্বর- বলিউড অভিনেতা শহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুতমেয়ের পর এবার ছেলের মুখ দেখলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত। বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়েছে। খবর দিল্লি টাইমসের।
মীরার ঘনিষ্ঠ বন্ধু প্রজ্ঞা যাদব (পরিচালক অভিষেক কাপুরের স্ত্রী) ইনস্টাগ্রামে ইটসবয় হ্যাশট্যাগসহ খবরটি নিশ্চিত করেছেন।
শহিদের ‘শানদার’ ও ‘উড়তা পাঞ্জাব’ ছবির সহশিল্পী আলিয়া ভাট অভিনন্দন জানিয়েছেন।
নবজাতককে স্বাগত জানাতে হাসপাতালে হাজির হয় দুই পরিবারের সবাই। কাকতালীয় ব্যাপার হলো, আন্তর্জাতিক শিক্ষক দিবসে জন্ম নিলো শহিদের ছেলে। বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন মীরা। নাতির জন্মের একঘণ্টা আগে হাসপাতালে পৌঁছান শহিদের বাবা পঙ্কজ কাপুর ও মা নীলিমা আজিম। শহিদের ভাই ঈশান খাত্তারকেও দেখা গেছে সেখানে। আর মীরার মা বেলা রাজপুত তো সন্ধ্যা থেকেই হাসপাতালে ছিলেন। ২০১৫ সালের ৭ জুলাই ভারতের গুরগাঁওয়ে ঘরোয়া আয়োজনে বিয়ের বন্ধনে জড়ান শহিদ ও মীরা। তিনি ছিলেন দিল্লি ইউনিভার্সিটির ছাত্রী।
২০১৬ সালের ২৬ আগস্ট এই দম্পতির মেয়ে মিশার জন্ম হয়। আবারও সন্তানসম্ভবা হওয়ার পর থেকে ইনস্টাগ্রামে বেশকিছু ছবি শেয়ার করেন মীরা। এদিকে শহিদ এখন ‘বাট্টি গুল মিটার চালু’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত। এটি মুক্তি পাবে আগামী ২১ সেপ্টেম্বর। তার হাতে আরও আছে তেলুগু হিট ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক আর এশিয়ান স্বর্ণপদক জয়ী বক্সার ডিংকো সিংয়ের বায়োপিক। 

No comments:

Post a Comment

Post Top Ad