মুখোমুখি লড়াই ব্রাজিল-আর্জেন্টিনার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 8 September 2018

মুখোমুখি লড়াই ব্রাজিল-আর্জেন্টিনার



আর্জেন্টিনা বনাম ব্রাজিল মানেই ফুটবলবিশ্বে এক অন্যরকম উত্তেজনা দেখা দেয়। এই দুই দলের লড়াইয়ের কথা সামনে এলেই আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তির ফুটবলের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে ফুটবল প্রেমীরা। আগামী অক্টোবরে ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে দুই দেশ মুখোমুখি হবে।

সম্প্রতি দলের সূচি প্রকাশ করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এতে আগামী মাসে ব্রাজিল ফুটবল দল সৌদি আরব সফর করবে।

রিয়াদে ১২অক্টোবরে স্বাগতিকদের মুখোমুখি হবে নেইমারের দল। ম্যাচটি কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই দেখতে পাবে পুরো ফুটবলবিশ্ব। হাইভোল্টেজ এই ম্যাচটি জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে
অনুষ্ঠিত হবে।

সৌদির বিপক্ষে সবশেষ ২০০২ সালে মাঠে নেমেছিল তিতের দল। এই পর্যন্ত তাদের মধ্যে ৪ বারের দেখায় প্রতিবারই জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে গত বছর বিশ্বভ্রমণে সব শেষ আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনার কাছে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

No comments:

Post a Comment

Post Top Ad