ব্রাজিলের স্থায়ী অধিনায়ক হয়েছেন নেইমার জুনিয়র। আর তার নেতৃত্বে ব্রাজিল প্রথম ম্যাচে পেয়েছে জয়ের স্বাদ। শনিবার ব্রাজিল প্রীতি ম্যাচে হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। ২-০ ব্যবধানে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর দলের জয়ে বড় অবদান নেইমারের। অধিনায়ক নেইমার গোল করেছেন। তার সঙ্গে গোল করেছেন রবার্তো ফিরমিনো।
ম্যাচের ১১ মিনিটে ডগলাস কোস্তার পাশ থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলী তারকা ফিরমিনো৷ পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন নেইমার৷ ম্যাচের সর্বোচ্চ ৪৪ গোলের মালিক হন নেইমার৷ ৯১টি আন্তর্জাতিক ম্যাচে নেইমারের গোলসংখ্যা ৫৮৷ তাঁর আগে রয়েছেন দুই কিংবদন্তি পেলে (৭৭) এবং রোনাল্ডো (৬২)৷
মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল-মার্কিন লড়াই দেখতে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে৷ ৩২,৪৬৯ জন দর্শক শুক্রবার ব্রাজিল ও মার্কিন লড়াই দেখেন৷ তবে মার্কিনদের থেকে প্রায় দশ গুণ বেশি সমর্থক ছিল স্টেডিয়ামে৷ সম্ভবত ২০২৬ বিশ্বকাপের ফাইনালও হবে এই মেটলাইফ স্টেডিয়ামেই৷ ২০১০ এই স্টেডিয়াম উদ্বোধনের পরও মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ হারিয়েছিল ব্রাজিল৷ সেবার মাঠে ছিলেন ৭৭,২২৩ জন দর্শক৷
বেলিজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেয় ব্রাজিল৷ তার পর প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে সাম্বার দেশ৷ এই জয়ের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্রাজিলের জয়ের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৮-১৷ টানা ১১টি ম্যাচে জয় পেয়েছে সেলেকাওরা৷ তারা মার্কিনিদের কাছে যে ম্যাচটি হেরেছিল তা হল দু’ দশক আগে অর্থাৎ ১৯৯৮ কনকা কাফ গোল্ড কাপে৷

No comments:
Post a Comment