Breaking: গুরুতর আহত অর্জুন রামপাল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

Breaking: গুরুতর আহত অর্জুন রামপাল

গুরুতর আহত অর্জুন রামপাল
আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে অর্জুন রামপালের নতুন ছবি। জেপি দত্ত পরিচালিত ছবিটির নাম ‘পল্টন’। অার সে ছবি প্রচারণা করতে গিয়ে দুর্ঘটনায় কবলে পড়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এতে তিনি বেশ গুরুতর ভাবে আহত হয়েছে।
দুর্ঘটনায় পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের এমআরআই রিপোর্ট বলছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার।
শনিবার এক দুর্ঘটনায় আহত হন এ অভিনেতা।
 জানা যাচ্ছে, গত শনিবার নিজের ইনস্টাগ্রামে অর্জুন একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অর্জুনের এমআরআই স্ক্যান করা হচ্ছে। সেই ভিডিওর তলায় ক্যাপশনে অর্জুন জানিয়ে দিয়েছেন, তাঁর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এই মুহূর্তে শয্যাশায়ী। তবে তাঁর আঘাত কতটা গুরুতর, তা এখনও জানা যায়নি।
১৯৬৭ সালে ভারতের সিকিম সীমান্তে নাথুলা ও চো লা সংঘর্ষকে ভিত্তি করে তৈরি হয়েছে 'পল্টন' ছবির চিত্রনাট্য। ছবিটি পরিচালনায় রয়েছে জেপি দত্ত। অর্জুন রামপাল ছাড়াও এ ছবিতে দেখা যাবে ইশা গুপ্তা ও জ্যাকিশ্রফকে।

No comments:

Post a Comment

Post Top Ad