‘ক্যাটরিনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

‘ক্যাটরিনার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই’

ভক্তদের সঙ্গে আলাপ জমাতে ‘আস্ককাইফ’ ‘#AskKaif’ নামে সোশ্যাল সাইটে একটি পর্ব শুরু করেন ভারতের সাবেক ক্রিকেটার মোহম্মদ কাইফ। আর সেখানেই তাকে আজব প্রশ্ন করা হয়। মোহম্মদ কাইফের সঙ্গে কি ক্যাটরিনা কাইফের কোনও সম্পর্ক রয়েছে? এমন প্রশ্ন করা হয় ভারতীয় ক্রিকেটারকে। আর তার উত্তরে কাইফ কি বললেন জানেন?

তার সেই জবাব শুনে আর কথা বাড়াননি তার ওই ভক্ত।কাইফ বলেন, ক্যাটরিনার সঙ্গে এখনও তার কোনও সম্পর্ক নেই। কারণ তিনি সুখে শান্তিতে বিবাহিত জীবন কাটাচ্ছেন। কিন্তু ক্যাটরিনা কীভাবে কাইফ পদবি পেয়েছেন, সে বিষয়ে একটি জনপ্রিয় গল্প তিনি শুনেছেন। আর ওই একই গল্প তার পদবির সঙ্গেও জড়িত বলে ওই ভক্তকে জবাব দেন কাইফ।
সম্প্রতি ‘আস্কঅর্জুন’ নামে টুইটারে ভক্তদের সঙ্গে আলাপচারিতা শুরু করেন অর্জুন কাপুর। ‘নমস্তে ইংল্যান্ড’ মুক্তি পাওয়ার আগে অর্জুনের ওই পর্ব বেশ জনপ্রিয় হয়ে ওঠে। যেখানে ভক্তদের একাধিক প্রশ্নের উত্তর দেন বলিউড অভিনেতা। কিন্তু, ‘নমস্তে ইংল্যান্ড’ এর ছবিতে পরিনিতি চোপড়ার সঙ্গে অর্জুন কাপুরকে দেখে ‘যৌন নির্যাতনকারী’ বলে মনে হচ্ছে। এমনই মন্তব্য করেন অর্জুনের এক ভক্ত। আর এরপরই যেন তেড়ে ওঠেন অর্জুন কাপুর।
তিনি বলেন, সমাজে যদি এমন মানুষ এখনও থাকেন, তাহলে মেয়েরা কীভাবে সুরক্ষিত থাকবে? অর্থাৎ, যে সমস্ত মানুষের মন মানসিকতা এখনও পাল্টায়নি, তারা এই সমাজে মহিলাদের কীভাবে সম্মান দেবেন বলেও প্রশ্ন তোলেন অর্জুন কাপুর।

No comments:

Post a Comment

Post Top Ad