মহিলা মারে বিক্ষোভ গণতান্ত্রিক মহিলা সমিতির! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

মহিলা মারে বিক্ষোভ গণতান্ত্রিক মহিলা সমিতির!




জয়ন্ত সাহা ,আসানসোল :চুরির সন্দেহে এক নিরাপরাধী মহিলাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে জামুড়িয়া থানার কেন্দা ফাড়ির পুলিশের বিরুদ্ধে। দোষী পুলিশদের শাস্তির দাবিতে সারা ভারত গনতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে ফাড়ি ঘেরাও করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান হয় ।

উল্লেখ্য, গত ৯সেপ্টেম্বর ধসল গ্রামে এক গৃহস্থ্যের বাড়িতে চুরি হওয়ার ঘটনায় ওই বাড়ির পরিচারিকা চায়না খাঁ কে সন্দেহ বসত পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য ফাঁড়িতে আনা হয়। সেই সময় তাকে জিজ্ঞাসা করে ছেড়ে দিলেও রাত্রে আবার তাকে বাড়ি থেকে তুলে এনে মারধর করে। চায়না খাঁ ছাড়াও ভোলনাথ কর্মকার, তপন বাউরী, মনিশ বাউরীকে পুলিশ তুলে এনে ফাঁড়িতে মারধর করে। বর্তমানে তারা সবাই চিকিৎসাধীন। পুলিশের এই অমানবিকতা অত্যাচারে এলাকার মানুষ বিক্ষুব্ধ।
এই ঘটনার মামলা আসানসোল আদালতে তোলা হলে বিচারক ফাঁড়ির আধিকারিককে ভৎনসা করেন।
এই বিক্ষোভে হাজির জামুড়িয়া বিধানসভার বিধায়ক জাহানারা খান বলেন ,এলাকায় কয়লা, লোহা, বালি চুরি, রমরমিয়ে চলছে জুয়া খেলা যা দেখে পুলিশ চুপ করে থাকে। সারাদিন পুলিশের কাজ শুধু রাস্তায় চলা গাড়ি থেকে তোলা আদায় করা। জাহানারা খান বলেন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্য কিভাবে পুলিশ মহিলাদের উপর অমানবিকতা অত্যাচার করতে সাহস পায়। মহিলা পুলিশ ছাড়াই মহিলাকে লকাপে রাত ভোর আটকে রেখে মারধর চালায়। তিনি জানান, বিধানসভায় এই বিষয় তুলে কেন্দা ফাড়ির আধিকারিক কে নিরাপধারী মহিলাকে নির্যাতন করার জন্য অভিনন্দন ও পুরস্কার দেওয়ার কথা বলা হবে। জাতে মাননীয়া মুখ্যমন্ত্রী ওনাকে পুরস্কৃত করেন।
জাহানারা খান আরও বলেন, এই বিষয়ে এক লিখিত অভিযোগ সিআই সাহেবর হাতে দিলাম, তিনি বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান।

No comments:

Post a Comment

Post Top Ad