দ্রুত মালদহ ডিভিশনেও চালু হতে চলেছে ইলেক্ট্রিক ইঞ্জিন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

দ্রুত মালদহ ডিভিশনেও চালু হতে চলেছে ইলেক্ট্রিক ইঞ্জিন


 অর্ক রায়, মালদা: সমস্ত পরীক্ষা নিরিক্ষা শেষে আগামী প্রায় কুড়ি দিনের মধ্যেই প্রথম পর্যায়ে মালদহ ডিভিশনের বেশ কিছু স্টেশনের উপর দিয়ে চলবে ইলেক্ট্রীক ট্রেন এমনটায় খবর রেল সুত্রে। বৃহস্পতিবার সন্ধ্যায়  হাওড়া ডিভিশনের গুমানি স্টেশন থেকে মালদহের সামসি  কাঠিহার ডিভিশনের অন্তগত স্টেশন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে চালানো হল ইলেক্ট্রীক ইঞ্জিন। এর আগে গত কয়েক মাস আগে কাঠিহার ডিভিশনের মালদহের কোর্ট স্টেশন থেকে চালু হয়েছে ইলেক্ট্রীক ট্রেন। এবার মালদহ ডিভিশনের বেশ কিছু স্টেশনের উপর দিয়ে ইলেক্ট্রীক ট্রেন চালু হলে উপকৃত হবেন পূর্ব রেলের বেশ কিছু ডিভিশনের যাত্রীরা। নতুন ইলেক্ট্রীক রুটে বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা বাকী রয়েছে সেগুলি সম্পূর্ণ হলেই রেলের পক্ষ থেকে চালু করা হবে ইলেক্ট্রীক ইঞ্জিন।

No comments:

Post a Comment

Post Top Ad