মাঝেরহাটের পর ভাঙল শিলিগুড়ির ব্রিজ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

মাঝেরহাটের পর ভাঙল শিলিগুড়ির ব্রিজ!


ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায় পিছলা নদীর উপর আনুমানিক ২০০২ সালে সেতুটি তৈরি করা হয়েছিল। প্রায় ৭০ মিটার লম্বা সেতুটি আজ সকালে ভেঙে পড়ে। এর জেরে সেতুর উপর থাকা একটি মালবাহী গাড়ি দুমড়ে মুচড়ে যায়। তবে গাড়ির চালকের খুব বেশি চোট লাগেনি। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ফাঁসিদেওয়া থেকে চটহাট যাওয়ার জন্য রাজ্য সড়কের উপর এই সেতু ছিল যোগাযোগের একমাত্র মাধ্যম। এটি ভেঙে পড়ার ফলে এবার প্রায় এক কিলোমিটার ঘুরপথে চলাচল করতে হবে স্থানীয়দের।স্থানীয়দের অভিযোগ, মাঝেরহাটের মতো এই সেতুরও সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হত না। যার কারণে সেতুটি ভেঙে পড়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad