মোটর বাইক দুর্ঘটনাঃ মৃত ২ আহত ১ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

মোটর বাইক দুর্ঘটনাঃ মৃত ২ আহত ১


মালদা, ২১ সেপ্টেম্বর: মোটর বাইক দুর্ঘটনায় মৃত ২ আহত ১। আহতর চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার গভীররাতে ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায় মালদা-মোথাবাড়ি রজ্য সড়কে। জানা গিয়েছে, সাট্টারি থেকে সাদিপুর যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ২ বাইক আরোহীর। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আরও এক যুবক। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বাইক আরোহীদের নাম, বিকি মোমিন (২২) ও সাদিকুল মোমিন (২০)। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেলে চিকিৎসাধীন আশাদুল শেখ(২৫)। মৃত ও আহতরা সম্পর্কে শ্যালক ও জামাইবাবু। সাট্টারি থেকে শাদিপুর যাওয়ার পথে পেছন থেকে একটি লরি ধাক্কা মারে মোটর বাইকে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিকি ও সাদিকূল। আসাদুল শেখ বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।ঘটনার পুরো তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। 

No comments:

Post a Comment

Post Top Ad