OMG: এই নেকড়ের বয়স ৫০ হাজার বছর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 September 2018

OMG: এই নেকড়ের বয়স ৫০ হাজার বছর

এই নেকড়ের বয়স ৫০ হাজার বছর, অবাক গবেষকরা
কীভাবে সে মারা গিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু উদ্ধার পরে থেকেই রীতিমতো গবেষণা শুরু হয়েছে। কারণ, বয়সটা ৫০ হাজারেরও বেশি। শুনে অবাক হলেন কি!বাস্তবেই তাই ঘটেছে। কানাডার ইউকন থেকে উদ্ধার হয়েছে ৫০ হাজার বছর পুরনো এক নেকড়ের জীবাশ্ম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইউকনের একটি খনিতে কাজ করছিলেন শ্রমিকেরা। তখনই এই নেকড়ের জীবাশ্মটির খোঁজ মেলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে জীবাশ্মটি নেকড়েছানার জীবাশ্ম। তার সঙ্গে সেই সময়কারই একটি হরিণেরও জীবাশ্ম পাওয়া গিয়েছে, তা ঘিরেও রীতিমতো আলোচনা শুরু হয়েছে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যে গবেষণার জন্য বেশ কয়েকজন গবেষককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বিষয়টি নিয়ে তদারকি করার জন্য। কারণ, সাম্প্রতিক কালে জীবাশ্ম উদ্ধার হলেও এত পুরনো জীবাশ্ম উদ্ধার হওয়ার নজির নেই।
এখন দু’টি জীবাশ্মই সংরক্ষিত করে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন গোটা বিষয়টি টুইটারে শেয়ার করেছে। সেখান থেকেই ভাইরাল হয়েছে গোটা বিষয়টি।

No comments:

Post a Comment

Post Top Ad