‘ঈশ্বর ঘুমান না, এই চোখের জলের দাম দেবেন’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

‘ঈশ্বর ঘুমান না, এই চোখের জলের দাম দেবেন’

পর্তুগিজ সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদো টানা তিন ম্যাচ গোল শূন্য থাকার পর সিরি ‘আ’তে গোলের দেখা পান। কিন্তু জুভির জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স লিগের অভিষেকটা সুখকর হলো না তার। এদিন ভ্যালেন্সিয়ার ইউরোপ সেরার প্রতিযোগিতায় প্রথম লাল কার্ডের মুখোমুখি হয়ে মাঠ ছাড়তে হল তাকে। যদিও তার দল জুভেন্তাস ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে।

২৯ মিনিটে ভ্যালেন্সিয়ার জেসন মুরিলো রোনালদোর কাছাকাছি থাকার সময় পড়ে যান। খালি চোখে দেখে মনে হয় রোনালদো তাকে ফেলে দেন। এসময় রোনালদো মুরিলোর চুলে হাত দিলে ঘটনা লালকার্ড পর্যন্ত গড়ায়। পরবর্তীতে টেলিভিশন রিপ্লেতে দেখা যায় ভ্যালেন্সিয়ার ওই ডিফেন্ডার অভিনয় করেছেন। কিন্তু ভিএআর প্রযুক্তি না থাকায় বেঁচে যান ওই ডিফেন্ডার। তা না হলে হয়তো উল্টো তিনিই লালকার্ড পেয়ে যেতেন। কিন্তু তার ভাগ্যটা ভালোই বলতে হবে।বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে ‘এইচ’ গ্রুপে জুভেন্টাস-ভ্যালেন্সিয়া ম্যাচে নিজের ১৫৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন রোনালদো। আর জুভেন্তাসের হয়ে টুর্নামেন্টে এদিন ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু ২৯ মিনিট লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ৫ বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ভাইয়ের এমন অঝোরে কান্না সহ্য করতে পারছেন না রোনালদোর বোন কাতিয়া আভেইরো।
যদিও মাঠের রেফারি প্রথমে লালকার্ড দেননি। কিন্তু গোল লাইনের পাশে থাকা সহকারী রেফারি লালকার্ডের মত দেন। তাতে কান্না ভেজা চোখে মাঠ ছাড়েন রোনালদো। মাঠ ছাড়ার পরও সাইডলাইনে গিয়ে নিজেকে সামলাতে পারছিলেন না ৩৩ বছর বয়সী এই তারকা।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে নিজের ক্ষোভ রোনালদোর বোন আভেইরো। তিনি লিখেছেন, এটা ফুটবলের জন্য লজ্জার, ন্যায় একদিন প্রতিষ্ঠিত হবে। তারা আমার ভাইকে ধ্বংস করতে চায়, কিন্তু ঈশ্বর কখনও ঘুমান না। এই অশ্রুর মূল্য দেবে। তারা তোমাকে ডুবাতে চায়, কিন্তু তারা সফল হবে না।

No comments:

Post a Comment

Post Top Ad