সোশ্যাল সাইটে ‘তরুণীর’র যৌন আবেদনের সুড়সুড়ি। সেই যৌন আবেদনের সাড়া দিতেই ফেঁসে গেল প্রায় ১৫০ জন পুরুষ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ফ্লোরিডা থেকে ব্রায়ন ডেনেউমোস্টিয়ের নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ, মেয়েদের পোশাক পরে সোশ্যাল সাইটে অশ্লীল ছবি দিয়ে এসকর্ট সার্ভিসের প্রোফাইল খুলেছিল সে। সেখানে টোপ দিয়ে বিভিন্ন পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতো। পরে লুকিয়ে সেই ভিডিও তুলে পর্ন সাইটে আপলোড করে মোটা টাকা আয় করতো ব্রায়ান।
বছর ৩২ এর ব্রায়ানের বিরুদ্ধে অভিযোগের বন্যা শুনেই চমকে গিয়েছেন তদন্তকারীরা। অভিযোগ, মহিলা সেজে প্রায় ১৫০ জন যুবকের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিল ব্রায়ান। তারা ভিডিওটির ব্যাপারে কিছুই জানতেন না।
ব্রায়ানের টুইটার পেজেও দেখা গেছে, মহিলাদের পোশাক পরে ছবি আপলোড করেছে সে। অভিযোগ, ভিডিও তোলার ব্যাপারে ব্রায়ান ছাড়া আর কেউ জানতেন না।
সম্প্রতি পুলিশের কাছে তিন যুবক অভিযোগ দায়ের করেন। তারা দাবি করেন, ব্রায়ান মহিলা ছিলেন, এমনটাই তারা ভেবেছিলেন। কিন্তু পরে তারা জানতে পারেন তিনি পুরুষ। কিছুদিন পরে তারা জানেন পর্ন সাইটেও তাদের ভিডিও আপলোড করা হয়েছে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রায়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে অন্তত ১৫০ জনকে ফাঁসিয়েছে সে। স্থানীয় আদালতে ব্রায়ান দোষী প্রমাণিত হয়েছে। তাকে ১০ বছরের সাজা দিয়েছে ওই আদালত। তবে ব্রায়ানের টাকা রোজগারের জন্য অপরাধের কায়দা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন অনেকে।
No comments:
Post a Comment