কর্নাটক পৌরভোট : জয়ী কংগ্রেস, শহরে বাজিমাত বিজেপির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 September 2018

কর্নাটক পৌরভোট : জয়ী কংগ্রেস, শহরে বাজিমাত বিজেপির


সিটি কর্পোরেশনে মোট ১৩৫টি ওয়ার্ডের মধ্যে BJP জয় পেয়েছে ৫৪টি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে এসেছে ৩৬টি ও JD(S) জিতেছে ৩০টি ওয়ার্ড। নির্দলরা জিতেছে ১৪টি ওয়ার্ড। শহরের পৌরসভায় ৯২৭টি আসনের মধ্যে BJP জিতেছে ৩৭০টি ওয়ার্ডে। কংগ্রেস জিতেছে ২৯৪টি ওয়ার্ড। JD(S) জিতেছে ১০৬টি ওয়ার্ড ও নির্দলের দখলে এসেছে ১২৩টি ওয়ার্ড। 

নগর পৌরসভায় ১২৪৭টি আসন। এখানে ধাক্কা খেয়েছে BJP। তাদের আসন ৩৭৫টি। কংগ্রেস জিতেছে ৫১৪টি ওয়ার্ডে। JD(S)-এর দখলে এসেছে ২১০টি ওয়ার্ড। নির্দল জিতেছে ১৩৫টি ওয়ার্ড।

নগর পঞ্চায়েতে ৩৫৫টি আসন। BJP জয়ী হয়েছে ১৩০টি ওয়ার্ডে। কংগ্রেসের দখলে এসেছে ১৩৮টি ওয়ার্ড। JD(S) জিতেছে ২৯টি ও নির্দলরা পেয়েছে ৫৭টি আসন।

রেজ়াল্ট বেরোনোর পর কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা কর্নাটকের মানুষকে ধন্যবাদ জানান। রেজ়াল্টের পর টুইট করেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। তিনি লেখেন, "আমরা জিতেছি। JDS ও কংগ্রেস একসঙ্গে চলবে। BJP-র সঙ্গে আমরা দূরত্ব বজায় রাখছি।" টুইট করেন BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহও। তিনি লেখেন, "ধন্যবাদ সবাইকে। কর্নাটকের মানুষ আমাদের উপর আস্থা রেখেছেন। সুবিধাবাদী আঁতাতের উপর মানুষ যে অসন্তুষ্ট তা প্রমাণ হয়েছে।"

২০১৩ সালে মোট ৪৯৭৬ আসনে পৌরভোট হয়েছিল। কংগ্রেস পেয়েছিল ১৯৬০টি আসন। BJP ও JD(S) পেয়েছিল ৯০৫টি করে আসন। বাকি আসন গেছিল নির্দলের দখলে।

No comments:

Post a Comment

Post Top Ad