চাঁদনী, পূর্ব মেদিনীপুর :দুটি বাইক এর সংঘর্ষ মৃত এক আহত তিন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার আলিনান গ্রামে।
জানা গিয়েছে,সোমবার ভোর রাত্রি আনুমানিক রাত্রি দুটোর পরে রূপনারায়ণ নদী বাঁধে দুটি বাইক এর সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর মৃত বাইক আরোহীর নাম সুজয় মাইতি বাড়ি সোদপুর। আহত হয়েছে তিন জন ।তাদের মধ্যে একজন এর অবস্থা আশঙ্কা জনক ।তাকে তমলুক জেলা হাসপাতাল এ পাঠানো হয়েছে ।তবে ভোর রাত্রি তে দুটি বাইক এ করে চার জন কোথা থেকে কি উদ্দেশ্যে আসছিল সেটাও পরিষ্কার নয়। ঘটনা স্থলে তমলুক থানার পুলিস।কিছু এলাকার মানুষ এর অভিযোগ যে ,তমলুক থানার ডিমারি তে একটি পাইপ এর দোকানে আগুন লাগিয়ে পালানোর সময় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন। তবে পুলিশ দুটি বাইক ও আহত দুজন কে আটক করে তমলুক থানায় নিয়ে গেছে ।

No comments:
Post a Comment