জয়ন্ত সাহা, আসানসোল: আদিবাসী মহিলার মৃত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানার লালবাজার কড়াপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৫০ বছর বয়সী সন্ধ্যাকোড়ার মৃতদেহ তার ঘরের উঠান থেকে উদ্ধার করা হয়। মৃতার ভাই ও এলাকার মানুষেরা যানান যে সোমবার সকালে খবর পেয়ে দেখতে আসে ।মৃতের কানের কাছে আঘাতের চিহ্ন আছে।
এলাকার মানুষের অভিযোগ, যে সন্ধ্যাকোড়া কে ভারি অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাতে মৃত্যু হয়েছে তার।মৃতার কানের কাছে রক্ত দেখা যায় বোলে এলাকার মানুষের অনুমান তাকে খুন করা হয়েছে এবং সন্দেহের তীর মৃতার স্বামী হারাধন কোড়ার উপর ।কারন মাঝেমধ্যে স্বামী স্ত্রী তে ঝামেলা হতো ।স্বামী হারাধন কড়া পালাতক বলে জানান এলাকার মানুষ ।এর পর এলাকার মানুষ কুলটি থানাতে খবর দেয় ।পুলিশ মৃত দেহ উদ্ধার করে আসানসোল মহকুমা হাসপাতাল ময়নাতদন্তে পাঠায়। মৃতার ছেলে কুলটি থানাতে অভিযোগ দায়ের করছে ।পুলিশ তদন্ত শুরু করেছে

No comments:
Post a Comment