দেখুন গান্ধী জন্ম জয়ন্তীতে বিধায়কের কোমর দুলে নাচ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

দেখুন গান্ধী জন্ম জয়ন্তীতে বিধায়কের কোমর দুলে নাচ



স্নেহা চক্রবর্তী ,বীরভূম :একেই বলে কংগ্রেসের আলচার । মুখ্যমন্ত্রী মহাত্মা গান্ধী ১৫০তম জন্ম জয়ন্তীতে বেলেঘাটায় মহাত্মা গান্ধীকে নিয়ে যখন আলোচনা করছেন, তাকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের কথা বলেন, সেখানে মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীতে চটুল গানের সঙ্গে কোমর দোলালেন বীরভূমের হাঁসন বিধান সভার বিধায়ক মিল্টন রসিদ । মঙ্গলবার ২রা অক্টোবর হাঁসন বিধান সভার লোহাপুর কাঁটা গড়িয়া মোড়ে মহাত্মা গান্ধী জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলো স্থানীয় কংগ্রেস নেতারা।

এলাকার ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় । সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়েজন করা হয়েছিলো । সেই অনুষ্ঠানে গানের তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করে কোমর দুলিয়ে নাচ করলেন বিধায়ক । সেই ছবি ভাইরাল হওয়ায় সমালোচনার ঝড় ওঠে ।যদিও এই নাচে কোন অন্যায় দেখছেন না বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি । তিনি জানান, ছাত্র ছাত্রীদের আবদার রাখতে এই কাজ করেছে সে। কিন্তু এই নাচের মধ্যে কোনও অশ্লীল নাচ ছিলো না । এক জন বিধায়ক হয়ে গান্ধী জন্ম জয়ন্তীতে এই ভাবে নাচ সমর্থন যোগ্য নয় বলে জানান রামপুরহাট পৌর সভার উপ পৌরপতি সুকান্ত সরকার ।

No comments:

Post a Comment

Post Top Ad