প্রেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প! কিন্তু কার? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

প্রেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প! কিন্তু কার?




চিঠি বিনিময়ের পর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তিনি একে অপরের প্রেমে পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ওয়েস্ট ভার্জিনিয়ায় এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘আমরা দুজনই কঠোর অবস্থানে ছিলাম। একে অপরকে কটাক্ষও করছিলাম। এরপরই আমরা প্রেমে পড়লাম। সত্যিই তাই। কিম আমাকে সুন্দর কিছু চিঠি লিখেছেন। সেগুলো আসলেই চমৎকার।’
সমাবেশে কিমকে নিয়ে ট্রাম্পের মন্তব্যে সমর্থকরা করতালি দিয়ে আনন্দ প্রকাশ করেন। তবে এ ধরনের কথাকে নিন্দুকেরা ‘অপ্রেসিডেন্টসুলভ আচরণ’ হিসেবে দেখবেন বলে অভিযোগ করেছেন ট্রাম্প।
উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনার জন্য কিমের সঙ্গে দ্বিতীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। তবে এই বৈঠকটি কবে ও কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও জানানো হয়নি।
এর আগে গত জুনে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন কিম ও ট্রাম্প। ওই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যকার কয়েক দশক ধরে চলা বৈরিতার অবসান ঘটে।

No comments:

Post a Comment

Post Top Ad