নতুন পেশা ‘পুরুষ পতিতা’ঃ সুযোগ-সুবিধাও অফুরান! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 October 2018

নতুন পেশা ‘পুরুষ পতিতা’ঃ সুযোগ-সুবিধাও অফুরান!




অনেক কম সময়ে অনেক বেশি উপার্জন। সঙ্গে রঙিন জীবনের হাতছানি। তার উপর, জীবন-যৌবনকে উপভোগের ঢের সুযোগও রয়েছে। এমনই নানা প্রলোভন৷ আর, যে প্রলোভন আবার এড়ানোরও নয় অনেকের কাছে৷যার জেরেই, প্রবেশ ঘটছে অন্য এক পেশায়৷ এবং, ওই পেশার প্রতি ক্রমে আরও বেশি তৈরি হচ্ছে আগ্রহ।
তবে, এমন অনেকেও রয়েছেন, যাঁদের ক্ষেত্রে ওই পেশায় আবার উপার্জনটাই অন্যতম কারণ হিসেবেও দেখা যাচ্ছে। আর, এ সবেরই কারণে, কলকাতা মায় এ বঙ্গের বিভিন্ন প্রান্তেও এখন অন্য ওই পেশার কদর দিনকে দিন আরও বেড়ে চলেছে।
কে নেই, যিনি ওই পেশার সঙ্গে যুক্ত নন? কলেজছাত্র থেকে শুরু করে বেকার যুবক মায় ব্যবসায়ী, চাকরিজীবী থেকে শুরু করে কর্পোরেট কালচারে অভ্যস্ত পেশাদার৷অন্য ওই পেশার সঙ্গে যুক্ত হচ্ছেন এমনই সকলে।
আর এ ভাবেই, কল্লোলিনী এই তিলোত্তমা থেকে শুরু করে আশপাশের শহর তো বটেই, অন্য ওই পেশা এখন ছড়িয়ে পড়েছে এ রাজ্যের বিভিন্ন ছোট-বড় শহরেও।
কিন্তু, অন্য ওই পেশায় যোগদানের জন্য কেবলমাত্র পুরুষেরই অগ্রাধিকার রয়েছে। এবং, ওই পেশাদারদের পোশাকি নাম জিগোলো৷সব মিলিয়ে বাংলাবাজার জুড়ে এখন জিগোলোদেরই রমরমা।
রমরমা হবে না-ই বা কেন! কারণ, ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, কলকাতায় এখন দশটা-পাঁচটার নতুন ডিউটি! কাজেই, অন্য ওই পেশার প্রতি আগ্রহ আরও বেশি করে তৈরি হওয়া ছাড়া আর কী-ই বা হতে পারে! কারণ, ওই পেশার লোভনীয় হাতছানিও যে কম নয়!
কী রকম সেই সব লোভনীয় নমুনা? যেমন, আপনার জীবনকে আরও রঙিন ও সৌন্দর্যময় করতে ২৫ থেকে ৪০ বছরের সুন্দরী মহিলাদের সঙ্গে পার্টি, ভ্রমণ করুন।
গাড়ির ব্যবস্থা রয়েছে৷ থাকা-খাওয়ার সুবিধা ও আয় করে প্রতিষ্ঠিত হন। কোথাও আবার নমুনা হিসেবে রয়েছে, হাইপ্রোফাইল নিঃসঙ্গ সুন্দরী মহিলাদের সঙ্গে বোল্ড রিলেশন করে আয়ের কথা৷শুধু তাই নয়।
এই ধরনের আয়ের ক্ষেত্রে একশো শতাংশ গ্যারান্টি দেওয়ার কথাও রয়েছে। কারও মনে যাতে বিন্দুমাত্র সন্দেহ দেখা না দেয়, সেজন্য ওই সব নমুনার সঙ্গে দাবি করা হয় সরকারি রেজিস্ট্রেশনের কথাও। যে কারণেই দাবি করা হয়, ঠকবার ভয় নেই।
এই ধরনের নানা লোভনীয় নমুনার বিষয়ে সাধারণত সব থেকে বেশি বিজ্ঞাপন দেওয়া হয় বিভিন্ন ভাষার সংবাদপত্রে। তবে, অন্য এই পেশায় যোগদানের জন্য মাধ্যম হিসেবে রয়েছে ইন্টারনেট তথা বিভিন্ন ধরনের সোশাল নেটওয়ার্কিং সাইটও।
সংবাদপত্রে সাধারণত ফ্রেন্ডশিপ ক্লাব নামে বিজ্ঞাপন দেওয়া হয়। কোথাও আবার উল্লেখ থাকে এসকর্ট সার্ভিসের কথাও। আর, তাতে নমুনা হিসেবে থাকে, একশো শতাংশ সুন্দরী হাইপ্রোফাইল মহিলা মেম্বারশিপ ক্লাবের কথাও।
নমুনা হিসেবে থাকে, পছন্দ ও ভাবনা আপনার। তবে, আয় করতে পারবেন ইচ্ছে মতো। এ রাজ্যের সব জেলা এবং মহকুমায়ও যে ওই অন্য পেশায় যোগদানের সুযোগ রয়েছে, উল্লেখ থাকে সেই বিষয়টিও।
শুধু কি আর বাঙালি অথবা অবাঙালি কোনও মহিলার জন্য পরিষেবা দিতে হবে কোনও জিগোলোকে? মোটেও নয়। বিশ্বায়নের সৌজন্যে এখন এ বঙ্গে থেকেই বিদেশি কোনও মহিলার সঙ্গে বেড়ানো অথবা পার্টি করারও সুযোগ মিলছে।
এবং, ওই বেড়ানোর সময় অথবা পার্টি শেষে বিদেশি ওই মহিলার সঙ্গে বোল্ড রিলেশনের মাধ্যমে উপার্জনের সুযোগও রয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই সব নমুনায় দাবি করা হয়, এই অন্য পেশার বিষয়টি গোপন রাখা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad