ঘরের যে দুই কোণে আয়না রাখলেই আসবে টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

ঘরের যে দুই কোণে আয়না রাখলেই আসবে টাকা!



বলা হয় মুখই নাকি মনের আয়না। তাই মন পরিষ্কার থাকলেই মুখেও তার প্রতিফলন দেখা যায়। আর নিজেকে খুশি রাখা নিজের হাতেই অনেকটা। তবে এই খুশি অনেকটা নির্ভর করে আপনার বাড়ির পরিবেশ এবং পকেটের অবস্থা কতটা ভালো রয়েছে তার ওপর। আর এগুলো অনেকটাই আবার নির্ভর করে বাস্তুবিজ্ঞানের ওপর। এই বাস্তুবিজ্ঞান মতে বাস্তুদোষ দূর করতে পারে কিন্তু আয়না।
বাড়ির নির্দিষ্ট কোণে যদি আয়না লাগান তাহলে কিন্তু কেল্লাফতে। শুধু যে পরিবেশেরই উন্নতি তাই নয় সেই সঙ্গে ব্যাংক ব্যালান্সও নাকি বাড়তে পারে হু হু করে।
ঘরের উত্তর দিকে দরজা-জানলা না থাকলে এখানে আয়না রাখা উচিত। উত্তর দিকটি ধনদেবতা কুবেরের দিক বলে মনে করা হয়। তাই এখানে আয়না রাখার কথাটি ভেবে দেখতে পারেন।
উত্তর দিকে আয়না লাগানো সম্ভব না হলে পূর্বদিকে আয়না রাখতে পারেন, এর ফলেও ধনবৃদ্ধি হতে পারে।
বলা হয়ে থাকে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় কখনও নিজের চেহারা দেখা উচিত নয়, তাতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে শরীরে।
বাস্তুবিজ্ঞান অনুযায়ী ঘরের পূর্ব দিকে আয়না রাখলে তাতে স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব পড়ে। সন্তান সুখের সম্ভাবনাও থাকে।
রান্নাঘরের সামনে আয়না রাখলে তাতেও কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad