জয়ন্ত সাহা ,আসানসোল:বয়েজ হাইস্কুলে তালা ভেঙে কম্পিউটার রুমে চুরির ঘটনায় চাঞ্চল্য ৷ ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর গত মহিশীলায়।
এর আগে এই স্কুলে এক সপ্তাহ আগেই চুরির ঘটনা ঘটে ৷ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলেও বিশেষ সুরাহা হয়নি ৷ মোট তিনবারের চুরিতে ১১টি কম্পিউটার খোয়া গিয়েছে ৷ যার আনুমানিক মূল্য ৪-৫ লক্ষ টাকা ৷ তবে প্রধান শিক্ষক আশীষ দাসের বক্তব্য , স্কুলে কোনো নাইট গার্ডের ব্যবস্থা নেই , নেই স্কুল ক্যাম্পাস ও স্কুল গ্রাউণ্ডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ৷ এমনকি স্কুল বাউণ্ডারি ওয়াল ছাড়াই অরক্ষিত থাকায় চুরির ঘটনা নিতান্তই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে ৷হেড মাস্টার জানান যে রাতে দুষ্কৃতীদের আড্ডা এখানে।


No comments:
Post a Comment