অবৈধ জল সংযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

অবৈধ জল সংযোগ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ



টাকার বিনিময় অবৈধ জলের সংযোগ করিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল পৌর নিগমের 37 নং ওয়ার্ড রানীগঞ্জের মহাবীর কোলিয়ারি সিং ধাওড়া এলাকায় ।আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে অবৈধ জলের সংযোগ কারীদের চিহ্নিত করে তাদের জলের লাইন কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।সেইমতো সোমবার রানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আসানসোল পুরনিগম আধিকারিকরা ।কিন্তু মহাবীর কোলিয়ারির সিং ধাওড়ার বাসিন্দা অজয় কোড়ার বাড়িতে জলের সংযোগ কাটতে গেলে আধিকারিকরা বাধাপ্রাপ্ত হন ।অজয় কোড়া দাবি করেন গত আড়াই বছর আগে তিনি পৌর নিগমকে টাকা দিয়ে জলের সংযোগ নিয়েছেন ।অজয় কোড়া দাবি করেন স্থানীয় তৃণমূলের ওয়ার্ড সভাপতি রামু চ্যাটার্জি কে জলের কানেকশন বাবদ ১৫ হাজার টাকা দিয়েছেন এবং তারপরই তিনি জলে সংযোগ পেয়েছেন। অজয় কোড়া আরো দাবি করেন তাকে বলা হয়েছিল নিগমের পক্ষ থেকে তাকে জলের সংযোগ দেয়া হচ্ছে। আজ আড়াই বছর পর হঠাৎ করে জলের সংযোগ কাটতে আশায় বিপাকে অজয় করার পরিবার ।অভিযুক্ত তৃণমূল নেতা রামু চ্যাটার্জি টাকা নেওয়ার কথা অস্বীকার করে তিনি জানান তাদের দলীয় কার্যালযয়ে স্থানীয় কাউন্সিলর কে জলের সংযোগের জন্য টাকাটি দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন এবং তার সামনে কাউন্সিলর আত্মীয় এবং তৃণমূল নেতা অর্জুন উপাধ্যায় কে অজয় টাকা দিয়েছেন অথচ তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাসানো হচ্ছে। এই ঘটনায় রানীগঞ্জ এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

No comments:

Post a Comment

Post Top Ad