অর্ক রায়, মালদাঃ প্রতিবেশী যুবকের সাথে মেয়ের প্রেমের সম্পর্ক মানতে না পারায় মেয়ের প্রেমিকের বাড়িতে হামলার অভিযোগ প্রেমিকার বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির শেখ এর ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী ঝাটু শেকের মেয়ের। সম্প্রতি বিষয়টি জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। মঙ্গলবার রাতে ঝাটু শেখ ও তার ছেলে বিকি শেখ দলবল নিয়ে জাকির সেকের বাড়িতে হামলা চালায়। জাকির শেখকে মারধরের সময় তার ভাই আতিউর শেখ দাদা কে বাঁচাতে গেলে হাসুয়া দিয়ে তাকে কোপানোর অভিযোগ ওঠে ঝাটু ও তার দলবলের বিরুদ্ধে। বর্তমানে আহত আতিউর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কালিয়াচক থানায় ৫ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:
Post a Comment