Breaking: রাখিকে প্রাণনাশের হুমকি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

Breaking: রাখিকে প্রাণনাশের হুমকি!



রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক ৷ তা তিনি মুখ খুললেও, না খুললেও ৷ তবে এবার শুধু বিতর্ক নয় রাখি সাওয়ান্তকে শুনতে হচ্ছে অশ্রাব্য গালিগালাজ, সঙ্গে মেরে ফেলার হুমকি। মঙ্গলবার সকাল থেকেই ফোনে তিনি এমন নানাধরনের হুমকি পাচ্ছেন বলে জানানো হয়েছে কলকাতার একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে।
বিষয়টি নিয়ে তোলপাড় চলছে বলিউডপাড়ায়। কিন্তু হঠাৎ কী এমন করলেন রাখি? যার জন্য এতো হুমকির মুখে তিনি। তবে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, কিছুদিন ধরেই বলিউডে বিনোদন দুনিয়ায় আলোচিত বিষয় তনুশ্রী দত্ত ও নানাপাটেকের বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই তনুশ্রীর সমালোচনা করে বসলেন রাখি। আর সেই কারণেই এমন হুমকি পাচ্ছেন তিনি।
তবে অনেকেই তনুশ্রীর ওই বক্তব্যকে পাবলিসিটি স্টান্টও মনে করছেন। তবে প্রিয়াঙ্কা চোপড়া থেকে শুরু করে বলিউডের অনেকেই এই বিতর্কে সঙ্গ দিয়েছেন তনুশ্রীর।
প্রসঙ্গত, সম্প্রতি তনুশ্রী দত্ত বলেন, কর্মক্ষেত্রে তার সহপাঠীর দ্বারা যৌন হেনেস্তার শিকার হওয়ার কথা। আর এই অভিযোগটি নিয়ে আসেন অভিনেতা নানাপাটেকের বিরুদ্ধে। এরপর থেকেই বলিউড পাড়ায় বেশ আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে।

No comments:

Post a Comment

Post Top Ad