বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা গুণধর ছেলের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 1 October 2018

বৃদ্ধা মাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা গুণধর ছেলের



মৃন্ময় নস্করঃ  মাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা গুণধর ছেলের।দক্ষিণ ২৪ পরগণার মহেশতলা থানার বগা নোয়াপাড়ার ঘটনা । বিষয় সম্পত্তি আত্মসাতের চেষ্টাই মা জহোরা বিবিকে ৭৬ বয়সী বৃদ্ধাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা করে।জানা যায়, মেজ ছেলে সানুয়ার আলি পেশায় দর্জির মিস্ত্রি দীর্ঘ দিন ধরে জহোরা বিবিকে মারধোর করতে থাকে ( ২.৫০ ) আড়াই কাটা বাস্তব ভিটের জন্য জহোরা বিবির ৩ ছেলে বড়ো ছেলে মানসিক ভারসাম্য হীন, ছোট ছেলের কাছে থাকেন জহোরা বিবি ।

অভিযোগ, ছোট ছেলে বিবাহিত, ছোট ছেলে কাজের জন্য বাইরে গেলে চলে অত্যাচার মারধোর এর আগে বেশ কয়েক বার মহেশতলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন কিন্তু ফলের ফল কিছুই হয়নি উপরন্তু মারধোর বা অত্যাচার পরিমাণের মাত্রা বেড়ে গিয়েছে । ছোট ভাই মায়ের মারধোরের প্রতিবাদ করাই মারধর পাশাপাশি সেখ সানুয়ার আলি স্ত্রী নিজের জামা কাপড় ছিঁড়ে থানায় গিয়ে ধর্ষণের মামলা রুজু করে ঐ জন্য কিছু বলতে সাহস পাই না । জহোরা বিবি চাই যে বেঁচে থাকতে থাকতে বাস্তব ভিটে ৩ ছেলের মধ্যে সমান ভাগে করে দিতে চাইছে কিন্ত মেজে ছেলে সেখ সানুয়ার আলি সকলকে মারধোর করে তারিয়ে দিয়ে মা জহোরা বিবির কাছে থেকে বিষয়সম্পত্তি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছে ।।গতকাল জহোরা বিবি ছোট ছেলে বাড়িতে না থাকায় মেজ ছেলে ও মেজ বৌমা মারধোর শুরু করে এবং অবশেষে ধারালো ছুড়ি দিয়ে গলা টেকে দেওয়ার চেষ্টা করে বাঁচার জন্য জহোরা বিবি হাত দিয়ে বাধা দিতে গেলে হাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রাণ বাঁচানোর তাগিতে জহোরা বিবির চিৎকার চেঁচামেচি তে ছুটে আসে ছোট বৌ মা সহ পাড়া প্রতিবেশীরা এসে জহোরা বিবিকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যাই এবং গতকাল রাতে মহেশতলা থানাই লিখিত অভিযোগ দায়ের করেন জহোরা বিবি । তদন্তে নেমেছে মহেশতলা থানার পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad