মালদা, ০১ অক্টোবর : শ্যালকের কাছে বকেয়া টাকা চাইতে গিয়ে জামাইয়ের কান কামড়ে ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠল শাশুড়ি সহ পাঁচজনের বিরুদ্ধে। আক্রান্ত জামাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, রবিবার রাতে মোথাবাড়ি থানার বাল্লিটোলা গ্রামে। এই ঘটনায় শাশুরী, শুশুর সহ মোট ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত জামাইয়ের নাম রিয়াউল শেখ(৩৪)। তিনি পেশায় ঠিকা শ্রমিক।
অভিযুক্ত নার্গিস বিবি, এশার উদ্দিন শেখ সহ পাঁচজন। জানা গিয়েছে, রিয়াউল শেখের শ্যালক রাজু শেখ গত ৫ মাস আগে দুই মাসের চুক্তিতে রিয়াউলের কাছ থেকে ১৫০০০ টাকা নিয়ে অন্ধ্রপ্রদেশ যায় শ্রমিকের কাজে। সেখানে পাঁচ দিন কাজ করার পর বাড়ি ফিরে আসে রাজু। রবিবার রাতে বকেয়া ১৩২০০ টাকা চাইতে শ্বশুর বাড়ি যায় রিয়াউল শেখ। অভিযোগ, সেই সময় শ্যালক না থাকলেও শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে বচসা বাধে রিয়াউলের। সেই সময় তার শাশুড়ি নার্গিস বিবি তার ডান কান কামড়ে ছিড়ে দেয় বলে অভিযোগ। মারধর করে পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর আহতকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে মোথাবাড়ি থানার পুলিশ।

No comments:
Post a Comment