কঙ্গনার নতুন ছবি 'মনিকর্ণিকা' - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

কঙ্গনার নতুন ছবি 'মনিকর্ণিকা'

কঙ্গনা রনৌতের নতুন ছবি 'মনিকর্ণিকা' (টিজার)
বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের নতুন ছবি মনিকর্ণিকাঃ দ্য কুইন অব ঝাঁসি’ র খবর বেশ পুরনো। ছবিটির নির্মাণ নিয়ে ঝামেলার বেশকিছু খবরও গণমাধ্যমে ভেসে বেড়িয়েছে। তবে সব জটিলতা কাটিয়ে গতকাল প্রকাশিত হয় ছবিটির টিজার।
`মনিকর্ণিকা`-র কাহিনী বর্ণিত হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ঘিরে। স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে এক রাজরানির লড়াইয়ের অসামান্য কাহিনি তুলে ধরছে এই ছবি। ১৮৫৭ সালের সেই রক্তাক্ত সময়কে ফ্রেমে বন্দি করেছেন পরিচালক রাধা কৃষ্ণ জাগরলামুদি।
দুই মিনিট ব্যাপ্তির টিজারের শুরুতেই নেপথ্যে অমিতাভের ধাতব কন্ঠ। দেওয়া হয় উনিশ শতকের এক সাদাকালো সময়ের বর্ণনা। এরপর ব্রিটিশদের সঙ্গে ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের চরিত্রে অভিনয় করা কঙ্গনার যুদ্ধ। গোটা টিজার জুড়েই রয়েছে ধুন্দুমার অ্যাকশন দৃশ্য আর রক্তের হোলি খেলা।
কিছুদিন আগে ছবিটি প্রযোজনা নিয়ে কঙ্গনার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছবি থেকে সরে যান অভিনেতা সনু সোদ। এছাড়া ছবির আরেক অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়েও নাকি দেখা দিয়েছে ঝামেলা। ছবিতে যিশু একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। কিন্তু যিশু নাকি অপর্ণা সেনের `ঘরে বাইরে আজ` ছবির কাজে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাই `মনিকর্ণিকা`-র কিছু অংশের কাজ এখনো বাকী রয়ে গেছে।
উল্লেখ্য, `মনিকর্ণিকা` ছবিতে কঙ্গনা ও যিশু সেনগুপ্ত ছাড়াও রয়েছেন অঙ্কিতা লোখান্ডে, জিশান আয়ুব। আগামী বছরের ২৫ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসকে ঘিরে ছবিটি মুক্তি পাবে। 

No comments:

Post a Comment

Post Top Ad