চিত্রকর্মের কারণে অনেক চিত্রশিল্পীর নামই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। বিখ্যাত শিল্পীদের আঁকা এসব ছবি ও ভাষ্কর্যের জন্য সংগ্রাহকরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন। অর্থ যেন এসব ছবির কাছে অনেকটাই অসহায়। বিশ্ব বিখ্যাত চিত্র শিল্পীদের সবচেয়ে দামি ৫টি শিল্পকর্ম নিয়ে আমাদের এই প্রতিবেদন।
১. আলজিয়ার্সের নারীদের নিয়ে তৈরি স্পেনের বিখ্যাত চিত্রকর পাবলো পিকাসোর ১৯৫৫ সালে আঁকা এই ছবিটি নিলামে সর্বোচ্চ ১৭ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার দরে বিক্রি হয়েছে। ছবিটি নিউ ইয়র্কের ক্রিস্টি’স সংস্থায় নিলাম করা হয় ২০১৫ সালে, কেনেন এক সংগ্রাহক।
২. ইটালির চিত্রকর আমেদেও মোদিগলিয়ানি এই ছবিটি আঁকেন ১৯১৭ সালে, তার মৃত্যুর তিন বছর আগে। ২০১৫ সালে নিউ ইয়র্কে ক্রিস্টি’স সংস্থার নিলামে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামের ছবির মর্যাদা পায় নু কুশে। ১৭ কোটি ৪ লাখ মার্কিন ডলার দিয়ে এটি কেনেন লিউ ইকিয়ান নামের শাংহাইয়ের এক বিলিওনিয়ার ব্যবসায়ী।
৩. লুসিয়ান ফ্রয়েডের তিনটি প্রতিকৃতি। আইরিশ চিত্রকর ফ্রান্সিস বেকন এই তিন খণ্ডের ছবিটি আঁকেন ১৯৬৯ সালে। ছবিতে যার আলেখ্য, তিনি হলেন ব্রিটিশ চিত্রকর লুসিয়ান ফ্রয়েড, পক্ষান্তরে মনস্তত্বের জনক সিগমুন্ড ফ্রয়েডের পৌত্র। ২০১৩ সালে ক্রিস্টি’স-এর নিলামে ছবিটির দাম ওঠে ১৪ কোটি ২৪ লাখ মার্কিন ডলার। এটি রয়েছে মার্কিন শিল্পকলা সংগ্রাহক এলেইন ওয়াইনের সংগ্রহে।
৪. অঙ্গুলিনির্দেশ: সুইস ভাস্কর আলবের্তো জাকোমেত্তির সৃষ্টি এই মানুষ-সমান ব্রোঞ্জ মূর্তিটি নিউ ইয়র্কে ক্রিস্টি’স-এ নিলাম করা হয় ২০১৫ সালে, ১৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলারে এটি কেনেন স্টিভ কোহেন নামের এক হেজফান্ড ম্যানেজার। মূর্তিটি বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ক্রয়যোগ্য ভাস্কর্য বলে মনে করা হয়।
৫. সোনার আডেলে: অস্ট্রিয়ার চিত্রকর গুস্তাফ ক্লিম্ট আডেলে ব্লখ-বাউয়ারের এই প্রতিকৃতিটি আঁকেন ১৯০৭ সালে। ম্যানহ্যাটানের ‘নয়ে গ্যালেরি’ নামের সংগ্রহশালার জন্য ২০০৬ সালে ১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দিয়ে ছবিটি কেনেন মার্কিন ব্যবসায়ী রোনাল্ড লডার। ছবিটি কেনার ব্যবস্থা করে ক্রিস্টি’স সংস্থা।
No comments:
Post a Comment