'শেরার' চার মিনিটের শ্যুটিং খরচ ৫৪ কোটি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 October 2018

'শেরার' চার মিনিটের শ্যুটিং খরচ ৫৪ কোটি!

হলিউড বা বলিউডের বিভিন্ন সিনেমাতে একটি মাত্র দৃশ্যের জন্য বিশাল বড় অঙ্কের বাজেট খরচ হয়। একথা কমবেশী সকলেরই জানা। এবার দক্ষিণী চলচ্চিত্রেও ওমন একটি ঘটনা ঘটেছে।
একটি দৃশ্য ধারণ করতে সময় লেগেছে মাত্র চার মিনিট। আর এতেই কিনা খরচ হয়েছে ৫৪ কোটি টাকা! টাকার অঙ্কটা শুনে চোখ ছানাবড়া হলেও এটিই সত্যি। দক্ষিণী সুপারস্টার চিরঞ্জীবীর ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’ ছবির ক্লাইম্যাক্সের জন্য এই খরচ।
জানা গেছে, এটি একটি যুদ্ধের দৃশ্য। ওই দৃশ্যে অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। শ্যুটিং হচ্ছে জর্জিয়াতে। ছবির কাজের জন্য হায়দরাবাদ থেকে ১৫০ জনের একটি দল জর্জিয়ায় গেছে। ছবিটির জন্য নিয়ে যাওয়া হয়েছে হাজার হাজার কস্টিউম। সঙ্গে স্থানীয় শিল্পী গেছেন ৬০০ জন। এলাহি খরচের এই ফিল্মের মোট বাজেট ধরা হয়েছে ২০০ কোটি টাকা।
চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ‘সিয়ে রা নরসিমহা রেড্ডি’-র। ছবিটি প্রযোজনা করেছেন চিরঞ্জীবীর ছেলে রামচরণ তেজা।

No comments:

Post a Comment

Post Top Ad