দেখুন বাসের রেষারেষি, আহত ১০ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 4 May 2017

দেখুন বাসের রেষারেষি, আহত ১০






বাসের রেষারেষিতে আহত ১০।


ঘটনাটি ঘটেছে  উওর চব্বিশ পরগনার গাইঘাটা থানার কলাসীম এলাকার। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা নাগাদ নহাটা থেকে কলকাতাগামী একটি সরকারী বাস যশোর রোড ধরে যাচ্ছিল। প্যাসেঞ্জার  নেওয়ার জন্য কলাসীম বাস স্টান্ডে দাড়াতে যাবে ঠিক সেই সময় পেছন থেকে বনগাঁ দক্ষিণেশ্বরগামি ডিএন ৪৪  বাসটি দুরন্ত গতিতে এসে সরকারী বাসের সামনে এসে দাঁড়ায় প্যাসেঞ্জার  নিতে। তখন নিয়ন্ত্রণ হারিয়ে সরকারী বাসটি ডিএন ৪৪ এর বাসের পেছনে সজোরে ধাক্কা  মারে । সরকারী বাসের ড্রাইভার  সহ মোট দশ জন বাস যাএী আহত হন। আহতদের এলাকার লোকের তৎপরতায় হাবড়া হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনের অবস্হা আশঙ্কা জনক বলে জানা গেছে।  ঘটনাস্হলে গাইঘাটা থানার পুলিশ । এই ঘটনায় যশোর রোডে কিছুক্ষণ যানযটের সৃষ্টি হয়।

No comments:

Post a Comment

Post Top Ad