চাম্পিয়ান ট্রফিতে ভারত খেলবে কি না তা বিসিসিআই ঠিক করবে : সৌরভ গাঙ্গুলি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2017

চাম্পিয়ান ট্রফিতে ভারত খেলবে কি না তা বিসিসিআই ঠিক করবে : সৌরভ গাঙ্গুলি



ঝটিকা সফরে পশ্চিম মেদিনীপুর জেলাতে আসেন সিএবি সভাপতি তথা ভারতীয় ক্রিকেট এর প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সি এ বি'র আর্থিক সহায়তায় তৈরি হওয়া জগমোহন ডালমিয়া ক্রিকেট কোচিং সেন্টার, ইন্ডোর কমপ্লেক্স ও রাজ্য সরকারের আর্থিক সহায়তায় তৈরি ডরমেটরির শুভ সুচনা করেন তিনি। এতদিন বাইরের খেলোয়াড়দের থাকার জন্য কোনো ডরমেটরি ছিল না। সেই ঘাটতি মেটাতে ২৩ লহ্ম টাকা ব্যায়ে এই ডরমেটরি তৈরি করা হয়েছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সৌরভের পাশাপাশি হাজির ছিলেন জেলাশাসক জগদীশ প্রসাদ মীনা, জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, জেলা সভাধিপতি উত্তরা সিংহ প্রমুখ। এদিন স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে সৌরভ গাঙ্গুলি এ জেলাতে প্রথম আসার কথা উল্লেখ করে বলেন জেলাগুলিতে এই ভাবে পরিকাঠামোর উন্নয়ন হলে আগামীদিনে জেলাগুলি থেকে আরো অনেক প্রতিভা উঠে আসবে। পাশাপাশি এদিন চাম্পিয়ান ট্রফিতে ভারতের খেলা উচিত কিনা, সেই প্রশ্নের উত্তরে তা বিসিসিআই ঠিক করবে বলে জানিয়ে দেন প্রাক্তন এই ভারত অধিনায়ক। তবে ধোনি প্রসঙ্গে  বিতর্ক এড়াতে এদিন ধোনিকে 'ভালো' বলে দায় এড়ান।

No comments:

Post a Comment

Post Top Ad