কাঁথি জেল থেকে পালালো পুলিশ খুনের মুল আসামী কর্ন বেরা। সোমবার ভোর রাতে কাঁথি সংশোধনাগারের গ্রীল কেটে পালিয়ে যায়। ২০১৬ সালের ৭ জানুয়ারি ৪১ নং জাতিয় সড়কে বটতলার কাছে মহিষাদল থানার কনস্টেবল নবকুমার হাইতকে গুলিকরে খুন করে। ৭ তারিখ রাতে যখন মহিষাদল থানার পুলিশ ৪১ নং জাতিয় সড়কে টহল দিচ্ছিল সেই সময় কর্ন কে দেখতে পায় পুলিশ। কনস্টেবল নবকুমার হাইত জানতে চায় রাত্রে কোথায় যাবে এই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরেই কর্ন গুলি করে নবকুমারকে ঘটনাস্থলেই মৃত্যু হয় নবকুমার হাইতের। মহিষাদল থানার পুলিশ তদন্তে নেমে ৫ দিনের মধ্যে দক্ষিন ২৪ পরগনা থেকে কর্নকে গ্রেফতার করে। মহিষাদল থানার পুলিশ জানায় আর এক মাসের মধ্যে কেসটা ফয়সলা হয়ে যেত। সুপার অলোক রাজরিয়া জানান, জেলা জুড়ে নাকা চেকিং করা হচ্ছে। জেলার সব থানাই তদন্তে নেমে গেছে। খুনের আসামী কিভাবে জেল ভেংগে পালালো তা নিয়ে প্রশ্ন উঠেছে।

No comments:
Post a Comment