সঞ্জয় সাহা; বারাসাত : লাঠি চার্জ করে এবার তুলে দিতে হল প্রথামিকে নিয়োগের দাবিতে উত্তীর্ণদের রেল অবরোধ। ঘটনায় গ্রেপ্তার সাতজন । পরীক্ষার্থীদের অভিযোগ বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ অবস্থানে লাঠিচার্জ করে পুলিশ ।আহত হন নয় জন। বারাসাত রেল পুলিশের আধিকারিক দীপক পাইন জানান , "বাধ্য হয়ে পুলিশকে কঠোর হয়ে রেল অবরোধ তুলতে হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে ৭ জনকে । " এদিন টেট পরীক্ষার্থী বিকাশ মন্ডল জানান , প্রশাসন এভাবে তাদের লাঠি চালাবে তা ছিল অভাবনীয় "। একজনকে বারাসাত হাসপাতালে ভর্তি করতে হচ্ছে বাকি আটজন প্রাথমিক চিকিত্সার পর ছাড়া পান দাবি আন্দোলন কারীদের।
বুধবার প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে বারাসাত ১২ নম্বর রেলগেটে অবরোধ করে ২০০৯ সালের প্রাথমিকের পরীক্ষার্থীরা । প্রায় তিন ঘন্টা দশ মিনিট ধরে চলা অবরোধে এদিন ভোগান্তির চরম যন্ত্রণার শিকার নিত্য যাত্রীরা। অবরোধ কারীদের দের সঙ্গে বচসা -ধস্তাধস্তিতে জড়ান তারা। বিষয়টি সংবেদনশীল বলে দীর্ঘক্ষণ আলোচনা করে শান্তিপূর্ণ ভাবে অবরোধ তুলতে চেষ্টা করে রেল পুলিশ ৷ প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করতে হবে এবং তার নিশ্চিত আশ্বাস চাই এখানেই এমন দাবী তোলা ট্রেন অবরোধে সামিল পরীক্ষার্থীরা অটল ছিল ৷
প্রসঙ্গত ২০০৯ সালে টেট পরীক্ষায় পাশ করা পরীক্ষার্থীদের অবিলম্বে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবি নিয়ে বারাসতে ট্রেন অবরোধ ছিল টেট উত্তীর্ণদের ৷ এবং উল্লেখ্য যে প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের বিক্ষোভের কারণে গত সপ্তাহেই বারাসাত আধ ঘন্টা অবরোধ হয় যার জেরে ২ ঘণ্টারও বেশি সময় ধরে বনগাঁ-হাসনাবাদ শাখায় বন্ধ ট্রেন চলাচল ৷ আটকে পড়ে বহু লোকাল ট্রেন ৷ দুর্ভোগে পড়ে যাত্রীরা ৷ এদিনও শিয়ালদা -বনগাঁ ও শিয়ালদা হাসনাবাদ শাখায় প্রায় দীর্ঘ চার ঘন্টা ট্রেন আটকে ছিল ; এছাড়াও গত একমাসে একাধিক বার এই একই দাবিতে জাতীয় সড়ক অবরোধ করা হয় ;
২০১৫ সালে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রায় সম্পূর্ণ ৷ অথচ ২০০৯-এ যারা টেট পরীক্ষায় পাশ করেছেন তাদের নিয়োগ না করেই শূন্যপদ ভরাতে নতুন করে আবারও টেট পরীক্ষার কথা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ অবিলম্বে শূন্য পদে তাদের নিয়োগের দাবি তুলেছেন ২০০৯-এর টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷
তাদের অভিযোগ, আগের বারের টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই ২০১৫-এর টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে সরকার ৷ ২০০৯-১০ সালে প্যানেল লিস্ট প্রকাশের দাবি নিয়ে এদিন রাস্তায় নামেন প্রাথমিক শিক্ষক পদে বহু চাকরিপ্রার্থী, যারা টেট উত্তীর্ণ ৷
১৩৩১টি শূন্য পদের জন্য ২০০৯-১০ সালে বিজ্ঞপ্তি বার হয় ৷ বাম সরকারের আমলে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ আবারও ওই শূন্যপদগুলির জন্য ২০০৯-১০ সালের বিজ্ঞপ্তি অনুসারে ফর্ম ফিলাপ করা পরীক্ষার্থীরা ২০১৪ সালে আবার পরীক্ষায় বসেন ৷ প্রায় সাড়ে চার হাজার পরীক্ষার্থী টেটে উত্তীর্ণ হন বলে দাবি চাকরিপ্রার্থীদের ৷ তাদের অভিযোগ, পাশ করা সত্ত্বেও নিয়োগের জন্য কেউ কোনও ডাক পাননি ৷
এরকম কিছু যুক্তি দেখিয়ে নিয়োগের দাবি নিয়ে বুধবার সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় টেট পরীক্ষার্থীরা ৷ বারাসতের ১২ নং রেলগেটের কাছে রেল লাইনের উপর অবস্থান বিক্ষোভে সামিল যাত্রীরা ৷ একটা দশ থেকে শুরু হয়ে যায় অবরোধ ।কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভকারীদের অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করতে নিত্যযাত্রীদের সঙ্গে যাত্রীদের ধস্তাধস্তি বেধে যায় ৷ ব্যস্ততম এই শাখায় ট্রেন বন্ধ থাকায় বিপর্যস্ত হয বারাসত শিয়ালদহ, হাসনাবাদ ও বনগাঁ শাখার রেল পরিষেবা ৷ নিত্যযাত্রী দের বক্তব্য ছিল , টেট পরীক্ষার্থীদের সমস্যা থাকতেই পারে কিণ্তু এরজন্য নিত্য যাত্রীদের হয়রানি করতে হবে কেন ?সমস্যা রয়েছে কিণ্তু সমাধানের পথ এটি নয় । পুলিশ দীর্ঘ ক্ষণ ধরে তাদের আলোচনার মাধ্যমে ওঠানোর চেষ্টা করে । কিণ্তু পরীক্ষার্থী রা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ পথে রেল অবরোধ তোলে নি।সাড়ে তিন ঘন্টা অবরোধ চলার পুলিশ কড়া হাতে রেল অবরোধ তোলে ।করা হয় ব্যাপক লাঠি চার্জ । দৌড়ে পালাতে দেখা যায় আন্দোলনকারীদের।রেল আধিকারিক দীপক পাইন বলেন ,ধৃত সাতজনকে বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলা হবে।
No comments:
Post a Comment