রাজ্যের সরকারি এবং সরকার পোষিত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিদ্যালয়ে প্রায় দুহাজার ই ক্লাস রুম তৈরি করা হবে। এজন্য রাজ্য সরকার প্রথম পর্যায়ে এক হাজার কোটি টাকা মঞ্জুর করেছে বলে শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। নদীয়ার কল্যাণীর জেআইএস কলেজ অব ইঞ্জিনিয়ারিং এ আজ ই লার্ণিং এর সুযোগ সম্পর্কিত এক জাতীয় কর্মশালার সূচনা করে শিক্ষা মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে ছাএ ছাত্রীরা পড়াশোনা করতে পারেন সরকার সেই পথেই এগোচ্ছে। কর্মশালায় অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশানের চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রবুধে বলেন, কেন্দ্রের মানবসম্পদ উন্নয়ণ মন্ত্রকের মাধ্যমে সারা দেশ জুড়ে স্বয়ম প্রকল্প গ্রহন করা হয়েছে। যার মাধ্যমে ছাত্র ছাত্রীদের বিণামূল্যে ই লার্ণিং এররসুযোগ দেওয়া হবে। এই কর্মশালায় বিভিন্ন রাজ্যের ৫০ টি কলেজ থেকে প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

No comments:
Post a Comment