অশোকনগরে গৃহবধূকে একাধিকবার গনধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের । অধরা অভিযুক্তরা ।বিগত আড়াই বছর ধরে বেশ কয়েকবার গৃহবধূকে একা পেয়ে বাড়িতে ঢুকে ধর্ষণ করে এলাকারই কয়েকজন যুবক । এতদিন লোক লজ্জার ভয়ে থানা পুলিশে জানাতে সাহস পায়নি ওই গৃহবধূ ও তার স্বামী । কিন্তু বিষয়টি বাড় বাড়ন্ত হওয়ায় অবশেষে মান সন্মানের দিকে না তাকিয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে গতকাল রাতে অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নিগৃহিতা মহিলা ও তার স্বামী ।
অভিযোগ, কল্যান মন্ডল ,ছোটন মন্ডল ,গোপাল ও নবাব নামে চারজনের নামে অশোকনগর থানায় অভিযোগ হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি । বরঞ্চ অভিযুক্তরা আজ সকালেও কেন থানায় অভিযোগ দায়ের করলেন সে কারনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।পাশাপাশি থানায় অভিযোগ করায় তাকে এলাকা ছাড়া করা হবে বলেও হুমকি দেয় এই অভিযুক্তরা ।
সূত্রের খবর অভিযুক্তরা শাসক দলের হাবড়া ২নম্বর ব্লকের গ্রামীন সভাপতি বৃন্দাবন ঘোষের অনুগামী হওয়ায় গনধর্ষণের মতো অপরাধ করেও এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ।
এদিকে আজ নিগৃহীতা গৃহবধূর মেডিকেল পরিক্ষা হয় অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে । এবং গোপন জবাব বন্দীর জন্য বারাসাত আদালতে পাঠানো হয়েছে। মহিলার স্বামী ও তার পরিবার চাইছে সঠিক বিচার।
No comments:
Post a Comment