হুগলির সংশোধনাগারে বন্দির মৃত্যু - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 June 2017

হুগলির সংশোধনাগারে বন্দির মৃত্যু

মঙ্গলবার দুপুরে  গলায় গামছা দিয়ে হুগলি সংশোধানাগারের ভিতরে এক বিচারাধীন বন্দির আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অষ্ট মন্ডল (৫০)বাড়ি ডানকুনি থানার রঘুনাথপুর এলাকায় একটি ডাকাতির মামলায় ডানকুনি থানার পুলিশ তাকে গ্রেফতার করেছেতার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা চলছিল ৪দিন আগেই শ্রীরামপুর কোর্টের নির্দেশে ওই বিচারাধীন বন্দিকে হুগলি সংশোধানাগারে পাঠানো হয়। এদিন দুপুরে ওই বিচারাধীন বন্দি সংশোধানাগারের ছাদে উঠে যায়। এরপর সেখানে নিজের গামছা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়েই জেলের চিকিৎসক বন্দির দেহ পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষনা করেন মৃত দেহটি ময়না তদন্তের জন্যে চঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠান হয়েছে

No comments:

Post a Comment

Post Top Ad