মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেশের প্রথম সাম্প্রদায়িক রাজনীতিবিদ!আরও পড়ুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 June 2017

মমতা বন্দ্যোপাধ্যায় নাকি দেশের প্রথম সাম্প্রদায়িক রাজনীতিবিদ!আরও পড়ুন


এবার ভোটে দেশের সব থেকে বড় সাম্প্রদায়িক রাজনীতিবিদের খেতাব পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।গত বছর ২৯ ডিসেম্বর ট্যুইটারে পোলটি ক্রিয়েট করেছিলেন সাংবাদিক ও লেখক মিনহাজ মার্চেন্ট।তার তৈরি করা এই পোলে এখনো প‌র্যন্ত ১৩,০০০-এর বেশি মানুষ মত প্রকাশ করেছেন।
পোলে জানতে চেয়েছিলেন, দেশের সব থেকে সাম্প্রদায়িক রাজনৈতিক ব্যক্তিত্ব কে? প্রসঙ্গত পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্লজ্জ মুসলিম তোষণের অভি‌যোগ করে আসছে গেরুয়া শিবির। মোয়াজ্জেম ভাতা থেকে সাম্প্রতিক তারাপীঠ উন্নয়ন কমিটির প্রধান হিসাবে ফিরহাদ হাকিমের নিয়োগ। ‌মুখ্যমন্ত্রী মুসলিমদের প্রতি একটু বেশিই সদয় বলে মনে করছেন একাংশের মানুষ। তারা ‌যে নিতান্ত নগণ্য নয়। প্রতিফলিত হল এই ভোটে।
রাষ্ট্রসংঘের জন পরিষেবা ফোরামে বক্তব্য রাখতে মঙ্গলবারই নেদারল্যান্ডস পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ প্রকল্প নিয়ে বক্তব্য রাখবেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদীর মধ্যে একটি বেছে নেওয়ার সু‌যোগ দিয়েছেন তিনি। আর তাতে ৭৪ শতাংশ মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে সব থেকে সাম্প্রদায়িক রাজনীতিবিদ বলে উল্লেখ করেছেন।
দ্বিতীয় স্থানে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির আহ্বয়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি পেয়েছেন ১৮ শতাংশ ভোট। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী ‌যথাক্রমে ৩ শতাংশ ও ৫ শতাংশ ভোট।



No comments:

Post a Comment

Post Top Ad