মুখ্যমন্ত্রীর ইদের উপহার, ফিরহাদ হাকিমকে তারকেশ্বর মন্দির উন্নয়ন কমিটির মাথায় বসান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 June 2017

মুখ্যমন্ত্রীর ইদের উপহার, ফিরহাদ হাকিমকে তারকেশ্বর মন্দির উন্নয়ন কমিটির মাথায় বসান


মুসলিমদের ইদের উপহার দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ফিরহাদ হাকিমকে  তারকেশ্বর উন্নয়ন কমিটির মাথায় বসিয়েছেন। বৃহস্পতিবার হুগলি জেলার চুঁচুড়ায় ২৩১ নম্বর বুথে বিস্তারক যোজনায় এসে এই মন্তব্য করলেন বিজেপির রাজ্যের সাধারন সম্পাদক বিশ্ব্প্রিয় রায়চৌধুরী। এদিন বিজেপির ওই কর্মসূচীতে হাজির ছিলেন, হুগলি জেলার সহ সভাপতি সুমন ঘোষ, যুবমোর্চার সহ সভাপতি সুরেশ সাউ ও মণ্ডল সভাপতি নিমাই দত্ত সহ একাধিক বিজেপির নেতা ও নেত্রীরা।






এদিন বিজেপির রাজ্যের সাধারন সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, উনি তোষনের রাজনীতি করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছেন যে তারকেশ্বরের মত পূর্ন তীর্থভূমির উন্নয়ন কমিটির মাথায় ফিরহাদ হাকিমকে বসিয়ে দিয়েছেন। পশ্চিমবাংলায় শুধু সংখ্যালঘুরাই বাস করেন না। সংখ্যাগুরু হিন্দুরাও বাস করেন। এদিন মুখ্যমন্ত্রীর উদ্যেশে ওই বিজেপি নেতা বলেন, কোনও সাধু সন্ত কিম্বা কোনও মহারাজের প্রয়োজন নেই। মুখ্যমন্ত্রী নিজের দলের কোনও বিধায়ক অথবা কাউন্সিলর যেমন শোভনদেব চট্টোপাধ্যায় কিংবা সৌগত রায়কে ফুরফুরা শরিফ কিংবা টিপু সুলতান মসজিদ অথবা নাখোদা মসজিদের উন্নয়ন কমিটির মাথায় বসাতে পারবেন? মুখ্যমন্ত্রীর কি সেই ক্ষমতা হবে? উনি পশ্চিমবাংলায় শুধু ব্যাপক ভাবে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছেন।









এদিন মুখ্যমন্ত্রীর তোষনের প্রসঙ্গ টেনে এনে ফের ওই বিজেপি নেতা বলেন, ভারত ও পাকিস্তান খেলায় ভারত হেরে গেলে চন্দননগর, পুরুলিয়া, মালদা সহ একাধিক জায়গায় দাঙ্গা শুরু হয়ে যায়। একটি জায়গাতেও উনি দাঙ্গা থামাতে পারেননি। এই ঘটনার যোগ্য জবাব দেওয়ার জন্যে বাংলার মানুষ তৈরি হচ্ছেন।

No comments:

Post a Comment

Post Top Ad