হিন্দু, মুসলমান, খ্রীষ্টান ধর্মের মানুষ মিলে মিশে ঈদ পালন করল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 26 June 2017

হিন্দু, মুসলমান, খ্রীষ্টান ধর্মের মানুষ মিলে মিশে ঈদ পালন করল



ঈদের দিন সম্প্রতির অন্য ছবি দেখলো উওর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া এলাকার মানুষ ।  বাদুড়িয়া থানার দক্ষিণ চাতরা ঈদ গাহ ময়দানে ঈদ ঘিরে  সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্য চিত্র উঠে এসেছে এখানে । হিন্দু,  মুসলমান,  খ্রীষ্টান ধর্মের মানুষ আজ মিলে মিশে ঈদ পালন করল । আজকের এই দিনে এই ঈদ ময়দানের সামনে ঈদের নামাজ পড়া মুসলিম ভাই দের কে সম্প্রীতির বার্তা দিতে তাদেরকে সব ধরনের সাহায্য করেন গোবরডাঙা শ্রীমা মঠের মহারাজ স্বামী সত্যরুপানন্দ, ছিলেন খ্রীষ্টান সম্প্রদায়ের মানুষেরা ।


 উদ্দেশ্যে একটাই ,বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিভেদের মধ্যে মিলন ঘটানো ।কবির কথায় বলতে গেলে, "মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান।মুসলিম তার নয়ণমনি,  হিন্দু তাহার প্রাণ "। কবির কথায় আজ স্বার্থকতা পেয়েছে আজকের এই চিত্র দেখে । গোটা বিশ্বে এমনটাই তো দেখতে চেয়েছিলেন কবি নজরুল, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ দের মতো মহাপুরুষেরা । আর আমাদের রাজ্যে "নানা ভাষা নানা মত নানা পরিধান,  বিভেদের মাঝে দেখ মিলন ও মহান "। এই চিত্র দেখতে তো স্বপ্ন দেখেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্ন আজ বাস্তবে পরিণত । এদিন ঈদ উপলক্ষে সম্প্রীতির মধ্যে ঐক্য গড়ে ওঠায় খুশি সব সম্প্রদায়ের মানুষেরা ।ঈদের নামাজের পর এই ঈদ গৃহেই সামাজিক সাম্য, সুশিক্ষা, জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্মের কথা বলার পর চলে বিভিন্ন ধর্মের প্রতিনিধি দের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতির আলোচনা ও রক্তদান শিবির ।

No comments:

Post a Comment

Post Top Ad