ইস্তফা দিলেন অনিল কুম্বলে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 20 June 2017

ইস্তফা দিলেন অনিল কুম্বলে


 

ভারতীয় ক্রিকেট দলের হেডকোচের পদ থেকে ইস্তফা দিলেন অনিল কুম্বলে। দীর্ঘ জল্পনার পর মঙ্গলবার বোর্ডের প্রশাসনিক কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
গত কয়েক মাস ধরেই ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কুম্বলের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। কুম্বলের বিকল্প হিসাবে কোচের খোঁজও শুরু করে দিয়েছিল বিসিসিআই। সেই প্রক্রিয়া শেষ করার আগেই ইস্তফা দিতে হত তাঁকে।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে হারের পর মঙ্গলবার কুম্বলেকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজ় বিরুদ্ধে সিরিজ খেলতে বিমানে ধরে ভারতীয় দল। এই ঘটনায় কুম্বলের পদত্যাগের জল্পনা আরও জোরদার হয়। কুম্বলের সঙ্গে ‌যে তাঁর সম্পর্ক ভাল নয় তা আগেই ক্রিকেট অ্যাডভাইজ়ারি কমিটির সদস্যদের জানিয়ে দিয়েছিলেন বিরাট কোহলি।
এদিন কুম্বলেকে আগামী ২ সপ্তাহ কাজ চালিয়ে ‌যাওয়ার জন্য অনুরোধ করেন বিসিসিআইয়ের কর্তারা। ‌যদিও তা প্রত্যাখ্যান করেছেন কুম্বলে।


No comments:

Post a Comment

Post Top Ad