বিশ্বজিৎ দেবনাথ, দেগঙ্গা: ফের জমি বিবাদকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গা থানার অন্তর্গত ঝিকরা গামে।চলল এলোপাথাড়ি বোম,গুলি।আহত দুজন মহিলা ও তিন জন পুরুষ সহ মোট পাঁচজন। জানা গিয়েছে, দেগঙ্গা গ্রাম পঞ্চায়েতের ঝিঁকরা গ্রামের বাসিন্দা আয়ুব আলি জমি নেয় জুম্মান আলির কাছ থেকে।আয়ুব আলির অভিযোগ, জমির দাম জুম্মানকে দিয়ে দেওয়া হলে আরও টাকা দাবি করে জুম্মান।আয়ুব জমির দাম বাদে অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় গন্ডগোল। জুম্মান আলির সম্পর্কে আবার জামাইবাবু হয় আয়ুব।সোমবার এই গন্ডগোল চরমে উঠলে দেগঙ্গা পঞ্চায়েত মেম্বার রাজ্জাক আলির নেতৃত্বে একটি শালিসি সভা বসে দু পক্ষকে সামনে রেখে।সোমবার রাতে সব মিটমাট হয়ে গেলেও মঙ্গলবার সকালে যখন ওই জমিতে আয়ুব ঘর করার জন্য প্রস্তুত হয়। সেই সময় জুম্মান প্রায় পঞ্চাশ জন মানুষকে নিয়ে এসে বাঁধা দেয় বলে অভিযোগ। সেই সময় ওখানে পঞ্চায়েত সদস্য রাজ্জাকও উপস্থিত ছিল।শুরু হয় দুপক্ষের মধ্যে গালিগালাজ, হাতাহাতি।আরও অভিযোগ, সেই সময় জুম্মান বন্দুক বের করে এক জনের পায়ে গুলি করে।তারপর এলোপাথাড়ি বোমা ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় জুম্মান ও তার দলবল।বোমের আঘাতে চার জন জখম হয়।আহতদের তড়িঘড়ি বিশ্বনাথপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে স্থানীয়রা। দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। উদ্ধার করে ৩০টিরও বেশি বোমা ।তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি ।

No comments:
Post a Comment